ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা বলেছেন প্রধানমন্ত্রী ​শামীম ওসমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ: আদালতের কাঠগড়ায় ১২ জন সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ সন্ধ্যা ৬টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.
গতকাল রাজধানীর উত্তরায়

আগুনে ১৬টি দোকান পুড়ে গেছে

  • ঢাকা প্রতিনিধি
  • আপডেট সময় ০২:৩০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
  • ৪২৭ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজারে লাগা আগুনে ১৬টি দোকান পুড়ে গেছে

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজারে লাগা আগুনে ১৬টি দোকান পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কত, সেটি তদন্তের পর জানা যাবে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার জানান, কাঁচাবাজারের ১৫ জন মালিকের ১৬টি টিনশেডের দোকান পুড়ে গেছে। এসব দোকানে বিভিন্ন ধরনের মালামাল ছিল।

গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে উত্তরার ১১ নম্বর সেক্টরে জমজম টাওয়ারের কাছে একটি কাঁচাবাজারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ৪০ মিনিট কাজ করে রাত ২টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আর আগুন নির্বাপণ হয় ভোর পৌনে চারটার দিকে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম আজ প্রথম আলোকে বলেন, উত্তরার যে কাঁচাবাজারে আগুন লেগেছিল, সেখানে ফার্নিচারের দোকান ছিল। এ ছাড়া লেপ-তোশকের দোকানও ছিল। বেশির ভাগ দোকানের মালামাল আগুন লাগার কিছুক্ষণের মধ্যে পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের উপপরিচালক (ঢাকা জোন–৩) মোহাম্মদ শফিকুল ইসলাম আজ প্রথম আলোকে বলেন, আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। যেসব দোকানে আগুন লেগেছিল, সেগুলো খুব পাতলা টিনের ছিল। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতার ফলে আগুন আশপাশের আবাসিক ভবনে ছড়াতে পারেনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

গতকাল রাজধানীর উত্তরায়

আগুনে ১৬টি দোকান পুড়ে গেছে

আপডেট সময় ০২:৩০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪