ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের:ডা. শফিকুর রহমান পূর্বধলায় ‘নূর কস্তরী-৯৫ জর্দা’ নকলের দায়ে ২ জনের কারাদণ্ড, তবুও বন্ধ হয়নি নকল কারবার অনলাইন ক্লাসের সিদ্ধান্ত জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র জানিয়েছেন গোলাম পরওয়ার জুনে ‘বাংলা কিউআর’ চালুর আল্টিমেটাম, না করলে জরিমানা পাবনা জেলা ফরিদপুর উপজেলায় নিয়মিত সাব-রেজিস্ট্রার না থাকায় সেবাগ্রহীতাগণদের চরম ভোগান্তি গৌরীপুরে রেলওয়ে জংশনে ময়লার ভাগাড়! ঝাড়ুদার পদে বেতন নেন বিএ পাশ শিউলী ! ময়লা-আবর্জনা পরিস্কার করে ভবঘুরে প্রতিবন্ধী জ্বালানি নিরাপত্তায় স্বস্তি: সৌদি থেকে আসছে ১ লাখ টন অপরিশোধিত তেল বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ: অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার প্রত্যয় আজ শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে অনির্দিষ্টকালের জন্য তেল-সিএনজি বিক্রি বন্ধ সিলেটে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আজ উইন্ডিজদের বিপক্ষে সিরিজ জয়ের মিশন

এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের সুযোগ থাকলে, তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের প্রথম সুপার ওভারের ম্যাচে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক রানে হারে হতাশা নিয়ে মাঠ ছাড়ে মিরাজ বাহিনী। সেই হতাশা ভুলে আজ সিরিজ জয়ে চোখ রেখে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

মিরপুর শের-ই বাংলায় দুপুর দেড়টায় মাঠে নামবে বাংলাদেশ ও ওয়েন্ট ইন্ডিজ। আজকের এই ম্যাচ শুধু সিরিজ নির্ধারণী ম্যাচ নয়, এ ম্যাচের সঙ্গে জড়িয়ে আছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি বাংলাদেশের খেলার সমীকরণের হিসাব-নিকাশ। আইসিসি সুপার লিগ পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে থাকতে হলে এই ম্যাচের জয় পাওয়া গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। যার কারণে এই সিরিজ নিয়ে সিরিয়াস টিম ম্যানেজমেন্ট। যে কোনো মূল্যে সিরিজ জিততে চান তার

সিরিজের দ্বিতীয় ম্যাচে সুপার ওভার নিয়ে ম্যাচ শেষে টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেছিলেন, ‘এটা আমাদের জন্য নতুন এক অভিজ্ঞতা ছিল। আমরা প্রথম বার সুপার ওভারে খেলেছি। ব্যাট করার জন্য উইকেটটা সহজ ছিল না। রিশাদ এই মুহূর্তে দারুণ ছন্দে আছে। যখন বাকি ব্যাটসম্যানরা সংগ্রাম করছিল, সে আত্মবিশ্বাস নিয়ে দারুণ ব্যাটিং করেছে।’

রিশাদ দারুণ ছন্দে থাকা সর্তে সুপার ওভারে তাকে কেন নামানো হয়নি, ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই বিষয়ের ব্যাখ্যা দিয়ে সৌম্য সরকার বলেন, ‘রিশাদকে সুপার ওভারে না পাঠানো কোচ ও অধিনায়ক পরিকল্পনা করেছেন। এটা তাদের পরিকল্পনার একটা অংশ ছিল। তারা চিন্তা করেছে যে, মূল ব্যাটারদের পাঠাবে এই সময়ে। দেখুন মূলত এখানে বাঁহাতি স্পিনার বল করছিল। তাই বাঁহাতি ব্যাটার উইকেটে যাওয়ার চিন্তা করাই সবচেয়ে ভালো। তো এটাই তারা সিদ্ধান্ত নিয়েছে যে, বাঁহাতি ব্যাটার গেলে দলের জন্য ভালো হবে। তাই এটি ভেবেই তারা সিদ্ধান্ত নিয়েছে।’

মঙ্গলবার রাতে ম্যাচ শেষে সংবাদ সম্মেলেন উইন্ডিজ স্পিনার আকিল হোসেন মিরপুরের উইকেট নিয়ে বলেছিলেন, ‘প্রথম ওয়ানডেতে আমি যখন টিভিতে খেলা দেখছিলাম। প্রথমেই পরীক্ষা করেছিলাম যে টিভিতে কোনো সমস্যা আছে কি না। কারণ পিচটি সম্পূর্ণ কালো দেখাচ্ছিল। আমি ভেবেছিলাম, আমার টিভিতে অবশ্যই কিছু একটা সমস্যা। আজ এসে উইকেট দেখে আমি অবাক হয়েছিলাম।’

যদিও দুই দলের অতীতের পরিসংখ্যানে খুব একটা পার্থক্য নেই। এছাড়াও বতর্মান সময়টা খুবটা ভালো যাচ্ছে না সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের। এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ৪৭টি ম্যাচে মুখোমুখি হয়েছে এই দুই প্রতিদ্বন্দ্বী। যেখানে উইন্ডিজদের ২৪ জয়ের বিপরীতে বাংলাদেশের জয় ২১টি ম্যাচে। যার কারণে আজকের ম্যাচেও ফেবারিট থাকবে লাল-সবুজের প্রতিনিধিরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের:ডা. শফিকুর রহমান

আজ উইন্ডিজদের বিপক্ষে সিরিজ জয়ের মিশন

আপডেট সময় ০৯:১১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫