ময়মনসিংহ , বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​ভারতের কেরালায় ভূমিধসে নিহত ৫, উদ্ধারকাজ ব্যাহত ভারী বৃষ্টিতে ​বিশ্বকাপের মাঝে ফিফার বড় পদক্ষেপ: বরখাস্ত যুক্তরাষ্ট্র দলের দুই কর্মকর্তা আবারও অস্বস্তিকর রেকর্ড: বিশ্বের তৃতীয় বসবাসের অযোগ্য শহর ঢাকা! ​মার্কিন এমকিউ-৯ ড্রোন ধ্বংস করলো ইরান, নড়েচড়ে বসছে বিশ্ব ​আলিমে রেজিস্ট্রেশন বঞ্চিত শিক্ষার্থীদের জন্য সুখবর: সময় বাড়ালো মাদ্রাসা বোর্ড স্বাস্থ্যখাতে জনবল সংকট মোকাবিলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু জানিয়েছেন তথ্য উপদেষ্টা সরকারি চাকরিতে নতুন পে-স্কেল: বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণে সরকার কাজ করছে জানিয়েছেন অর্থমন্ত্রী কৃষক ১০ হাজার টাকার কৃষি ঋণের জন্য কোমরে দড়ি পড়ে, আর হাজার কোটি টাকার ক্ষমতাশালী গ্রহীতাদের বেলায় আইন তার নিজের গতি হারিয়ে ফেলে?
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ক্রীড়াবিদদের জন্য বেতনকাঠামো চালুর উদ্যোগ:নতুন প্রতিমন্ত্রী আমিনুল হক

ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করে গতকাল অফিস করেছেন নতুন প্রতিমন্ত্রী আমিনুল হক। দিনভর ব্যস্ত সময় কাটিয়েছেন তিনি। তবে সুখবর হচ্ছে জাতীয় দলের খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো চালু করার উদ্যোগ নিয়েছেন আমিনুল হক।

খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণ করতে এমন উদ্যোগ বলে জানিয়েছেন তিনি। জাতীয় দলের খেলোয়াড়রা যদি বেতন কাঠামোয় আসতে পারেন তাহলে তারা আরো বেশি মনোযোগ দিতে পারবেন খেলায়। খেলোয়াড়রা দেশের জন্য খেলে। কিন্তু দেশ সেভাবে কিছু দিতে পারে না। ক্রিকেট দলের খেলোয়াড়রা বেতন পান। কিন্তু ক্রিকেট ছাড়া অন্য কোনো খেলার ক্রীড়াবিদরা অর্থের মুখ দেখতে পারেন না।

জাতীয় দলের খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো চালু করার জন্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের পত্রে বলা হয়েছে, সকল খেলার জাতীয় দলের খেলোয়াড়দের একটি বেতন কাঠামোয় আনার ব্যবস্থা গ্রহণ করা।

গতকাল মন্ত্রণালয়ে বসে ৯টি সিদ্ধান্ত গ্রহণ করেছেন আমিনুল হক। শিক্ষাপ্রতিষ্ঠানে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাকে বাধ্যতামুলক করার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা। দেশের ফেডারেশনগুলো অর্থের অভাবে খেলা পরিচালনা করতে পারে না। এবার বিভিন্ন ব্যাংক ও করপোরেট সংস্থাগুলোকে খেলাধুলায় পৃষ্ঠপোষকতা করার উদ্যোগ নেওয়া হয়েছে। ক্রীড়া মন্ত্রণালয় থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে তাদের খেলাধুলায় আনার উদ্যোগ গ্রহণ করা হবে। বিকেএসপি এবং ক্রীড়া পরিদপ্তরের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন এবং সুবিধা বঞ্চিত ক্রীড়াবিদদের খেলাধুলার আয়োজন নিশ্চিত করার আলোচনা হয়েছে। নতুন প্রতিভা খুঁজে বের করে আনতে নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচির আয়োজন করা হবে। ১২-১৪ বছরের প্রতিভাবান শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ারও কথা জানিয়েছে মন্ত্রণালয়। বিকেএসপির মাধ্যমে ৬৪ জেলায় ইনডোর সুবিধা সম্পন্ন স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​ভারতের কেরালায় ভূমিধসে নিহত ৫, উদ্ধারকাজ ব্যাহত ভারী বৃষ্টিতে

ক্রীড়াবিদদের জন্য বেতনকাঠামো চালুর উদ্যোগ:নতুন প্রতিমন্ত্রী আমিনুল হক

আপডেট সময় ০৯:২১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬