ময়মনসিংহ , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাকায় পৌঁছেছে আমিরাতে নিহত আহমেদ আলীর লাশ জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা বেইলি ব্রিজ পার হচ্ছে মানুষ গৌরীপুরে নারী নির্যাতন বন্ধে ‘জিরো টলারেন্স’ থাকতে হবে । দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস উপলক্ষে বিপ্লবী নারী মুক্তি ময়মনসিংহে পথসভা মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ময়মনসিংহে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নালিতাবাড়ীতে টিসিবি’র পন‍্য বিতরণে অনিয়ম-দুর্নীতি ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি ঈদে টানা ১০ দিন বন্ধ থাকবে বিএনপির এমপি কারামুক্ত আওয়ামী লীগ নেতাকে জেলগেটে ফুল দিয়ে বরণ করলেন সারাদেশে প্রতীকী ব্ল্যাকআউটের সিদ্ধান্ত সরকারের ২৫শে মার্চ মার্কিন কূটনীতিকদের নির্দেশ সৌদি আরব ছাড়তে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আজ কুমিল্লা দক্ষিণ বিএনপির সম্মেলন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৫:০৩ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন আজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিকেল ৩টায় কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠেয় ওই সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলন ঘিরে ইতিমধ্যে কুমিল্লা নগরীর টাউন হল মাঠসহ নগরীর প্রধান প্রধান সড়কে তৈরি করা হয়েছে অসংখ্য তোরণ। নেতাকর্মীদের ব্যানার-পোস্টার-ফেস্টুনে সাজানো হয়েছে মঞ্চ ও নগরীর সব সড়ক।

সর্বশেষ ২০০৯ সালের সম্মেলনে সভাপতি হয়েছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম রাবেয়া চৌধুরী ও সাধারণ সম্পাদক হয়েছিলেন বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমিন উর রশিদ ইয়াছিন। এরপর আর সম্মেলন হয়নি। আহ্বায়ক কমিটি দিয়েই চলছিল দলের কার্যক্রম।

দলীয় সূত্রে জানা যায়, সম্মেলনের উদ্বোধক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। প্রধান বক্তা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য দেবেন বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনিরুল হক চৌধুরী ও আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া। এতে সভাপতিত্ব করবেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন।

সঞ্চালক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম। সম্মেলনে ১ হাজার ৪১৪ জন কাউন্সিলার ও অর্ধলক্ষাধিক ডেলিগেটস উপস্থিত থাকার কথা রয়েছে।

সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার মো. ইউসুফ আলী বলেন, এবারের সম্মেলনে দক্ষিণ জেলা বিএনপির আওতাধীন উপজেলা ও পৌরসভা মিলিয়ে মোট ১৪টি ইউনিট আছে। প্রতিটি ইউনিট থেকে ১০১ জন কাউন্সিলার (ভোটার) আছেন। সে ক্ষেত্রে কোনো পদে ভোট হলে মোট ১ হাজার ৪১৪ জন ভোটাধিকার প্রয়োগ করবেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকায় পৌঁছেছে আমিরাতে নিহত আহমেদ আলীর লাশ

আজ কুমিল্লা দক্ষিণ বিএনপির সম্মেলন

আপডেট সময় ০১:৩৫:০৩ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫