ময়মনসিংহ , শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঈদের আগে-পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে জানিয়েছেন ডিএমপি কমিশনার ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি জানিয়েছেন প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল থেকে চালু হচ্ছে কৃষক কার্ড জানিয়েছেন প্রধানমন্ত্রী মেঘনার ভাঙন থেকে মানুষকে রক্ষা করা আমাদের অগ্রাধিকার বললেন পানিসম্পদ মন্ত্রী বাংলাদেশের জাহাজকে হরমুজ প্রণালী পার হতে দেওয়া হবে জানিয়েছেন ইরানের রাষ্ট্রদূত কঠোর নির্দেশনা জারি ডিএমপির শ্রমমন্ত্রীর কড়া নির্দেশ ঈদের ছুটির আগে শ্রমিকদের সব পাওনা পরিশোধের সহযোগী তেল কোম্পানিতে হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন চট্টগ্রামে ১২ দিনে ১৬টি জ্বালানি জাহাজ , আরও তিনটি পথে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আজ থেকে শুরু ইবতেদায়ি মাদ্রাসা এমপিভুক্ত করার আবেদন

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

দেশের স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোর এমপিওভুক্তির আবেদন শুরু হচ্ছে আজ থেকে। মঙ্গলবার (৮ জুলাই) থেকে এ আবেদন শুরু হয়ে চলবে ১৫ জুলাই পর্যন্ত।

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের এমপিও শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইট (www.tmed.gov.bd) অথবা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dme.gov.bd) অথবা বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)-এর ওয়েবসাইট (www.banbeis.gov.bd)-এ Online Ebtedie MPO Application শিরোনামে প্রদর্শিত লিংক এর মাধ্যমে আবেদন করা যাবে।

অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাসমূহের এমপিওভুক্তির আবেদন সরাসরি, ইমেইল বা পত্রের মাধ্যমে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ অথবা এর অধীনস্থ কোন দপ্তরে গ্রহণ করা হবে না। অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাসমূহ এমপিওভুক্তকরণের সকল কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে।

এ পদ্ধতিতে ‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন, পাঠদান, স্বীকৃতি, পরিচালনা ও জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা, ২০২৫’ অনুযায়ী নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে যোগ্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহের তালিকা প্রস্তুত করা হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ নোটিশ জারি করা হয়েছে বলে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদের আগে-পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে জানিয়েছেন ডিএমপি কমিশনার

আজ থেকে শুরু ইবতেদায়ি মাদ্রাসা এমপিভুক্ত করার আবেদন

আপডেট সময় ১২:৫৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫