ময়মনসিংহ , বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
​আইনি সংস্কারের পথে বড় পদক্ষেপ: সংসদে পাস হলো অন্তর্বর্তী সরকারের ৫ বিল ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি তামিমকে অভিনন্দন জানালেন শিক্ষায় বরাদ্দ বাড়ছে, ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে বাস্তবায়ন হচ্ছে পরিকল্পনা জানিয়েছেন প্রধানমন্ত্রী দেশের ২৮৪৭টি গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী সংসদে স্বাস্থ্যমন্ত্রী: ৩ মে নয়, সারাদেশে হামের টিকা শুরু ২০ এপ্রিল ২১ এপ্রিল সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা যুদ্ধবিরতি ইস্যুতে নীরবতা: নিজ দেশেই তোপের মুখে নেতানিয়াহু মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা: হজে না যাওয়ার পরামর্শ দূতাবাসের রুদ্ধশ্বাস অপেক্ষার অবসান: উন্মুক্ত হচ্ছে হরমুজ, কমছে তেলের দাম ধর্ষণেরস্বীকার দৃষ্টি প্রতিবন্ধী তরুণী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আজ প্রচারণা শুরু ডাকসু নির্বাচনের , আচরণবিধিতে কড়াকড়ি

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৪:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার শুরু হচ্ছে আজ থেকে। আগামী ৯ সেপ্টেম্বর সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হবে। 

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীরা প্রচার চালাতে পারবেন। তবে প্রচারণা চালানোর ক্ষেত্রে মানতে হবে কড়া আচরণবিধি।

জানা যায়, মূলত চারটি উপায়ে নিজেদের কথাগুলো ভোটারদের কাছে পৌঁছাতে চান প্রার্থীরা। অনলাইন বা সামাজিক যোগাযোগমাধ্যম, পোস্টার বা লিফলেট, ব্যানার এবং সশরীর হল পর্যায়ে ও একাডেমিক ভবনের সামনে প্রচারণা চালাতে চান তারা।

এদিকে, ডাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি পদপ্রার্থী ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সলিমুল্লাহ মুসলিম হল শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুলিয়াস সিজার তালুকদার এবং একই সংগঠনের আরেক নেতা বায়েজিদ বোস্তামীর প্রার্থিতা বাতিলের সুপারিশ করা হয়েছে।

রোববার (২৪ আগস্ট) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আপিল নিষ্পত্তি ও আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত অভিযোগ পর্যালোচনার জন্য গঠিত ট্রাইব্যুনাল কমিটির সভায় এ সুপারিশ করা হয়।

কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, অপরাধ বিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুলিয়াস সিজার তালুকদার ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী বায়েজিদ বোস্তামী নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এ কারণে তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে প্রার্থিতা বাতিল করার প্রস্তাব দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​আইনি সংস্কারের পথে বড় পদক্ষেপ: সংসদে পাস হলো অন্তর্বর্তী সরকারের ৫ বিল

আজ প্রচারণা শুরু ডাকসু নির্বাচনের , আচরণবিধিতে কড়াকড়ি

আপডেট সময় ০৯:৪৪:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫