ময়মনসিংহ , বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, মাছ ধরার নৌকায় সতর্কতা জুলাই নিয়ে কটূক্তিকারীদের বিচার করতে হবে বললেন আখতার হোসেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বড় রদবদল: স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান ​জাতীয় নির্বাচনের পাঠ নিয়ে স্থানীয় নির্বাচনে নামছে নির্বাচন কমিশন পঞ্চদশ সংশোধনী মামলার রায় বৃহস্পতিবার জনদুর্ভোগ লাঘবে নারী এমপির অনুদান; সড়ক সংস্কারে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল ​আর্জেন্টিনার প্রতি শুভকামনা মোস্তফা জিকোর, প্রত্যাশা আরও এক বিশ্বকাপের রেফারিং নিয়ে ক্ষোভ: ‘টাকার বিনিময়ে ম্যাচ হেরেছি’, অভিযোগ মিশর কোচের নিউইয়র্কে বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত ​কারবালার পথে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

গৌরীপুরে জ্বালানি তেল সঠিকভাবে বিতরণের জন্য প্রশাসনের সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের গৌরীপুরে সরকার কর্তৃক বরাদ্দকৃত ডিজেল, পেট্রোল ও অকটেন সঠিকভাবে বিতরণ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ফিলিং স্টেশনের মালিক, ডিলার ও কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে গৌরীপুর অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমিন পাপ্পা।

সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মোঃ শাহজাহান কবির হিরা এবং সাংবাদিক কামাল উদ্দিন। এছাড়াও ফিলিং স্টেশনের মালিক, ডিলার এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় জ্বালানি তেল সুষ্ঠু ও স্বচ্ছভাবে বিতরণের লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তগুলো হলো—

১. ট্যাগ অফিসারের উপস্থিতিতে দিনের বেলায় জ্বালানি তেল বিক্রয় করতে হবে।
২. জ্বালানি বিক্রয়ের আগে ট্যাগ অফিসার ইনভয়েজ দেখে জ্বালানি তেল বুঝে নেবেন।
৩. ফিলিং স্টেশনে সবসময় লাইট জ্বালিয়ে রাখতে হবে।
৪. উপজেলা প্রশাসনের সঙ্গে সার্বিক কার্যক্রম হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়মিত শেয়ার করতে হবে ।
সভায় বক্তারা বলেন, সরকার নির্ধারিত জ্বালানি তেল যেন সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে যায় এবং কোনো ধরনের অনিয়ম না ঘটে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমিন পাপ্পা বলেন, প্রশাসনের তদারকির মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করে জ্বালানি তেল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, মাছ ধরার নৌকায় সতর্কতা

গৌরীপুরে জ্বালানি তেল সঠিকভাবে বিতরণের জন্য প্রশাসনের সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৫৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬