ময়মনসিংহ , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানকে ‘সর্বোচ্চ পরাজয়ের’ সৌদি সতর্কবার্তা দিলো ফোনে পুতিনের সঙ্গে এক ঘণ্টা কথা : ট্রাম্প ভোটের অধিকার লঙ্ঘিত হয়েছে, সবকিছু স্পষ্ট, সাক্ষীও পাওয়া যাচ্ছে বললেন জামায়াত আমির বহুতল ভবনে আগুন মিরপুরে: হাসপাতালে দুজনের মৃত্যু ঢাকায় পৌঁছেছে আমিরাতে নিহত আহমেদ আলীর লাশ জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা বেইলি ব্রিজ পার হচ্ছে মানুষ গৌরীপুরে নারী নির্যাতন বন্ধে ‘জিরো টলারেন্স’ থাকতে হবে । দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস উপলক্ষে বিপ্লবী নারী মুক্তি ময়মনসিংহে পথসভা মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ময়মনসিংহে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নালিতাবাড়ীতে টিসিবি’র পন‍্য বিতরণে অনিয়ম-দুর্নীতি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আদালতে শাহজাহান ওমর:এই ফটো তোলোস কেন

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ১২:০৩:০৪ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

ঝালকাঠি-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর। রাজধানীর আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর শুনানিতে হাজির করা হয়। সাংবাদিকরা ছবি তুলতে গেলে তিনি দম্ভ করে বলেন, এই ফটো তোলোস কেন? আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে তিনি এ কথা বলেন।

আদালত সূত্রে জানা গেছে, রাজধানীর আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় শাহজাহান ওমর ছাড়াও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াকে আদালতে হাজির করা হয়।

সোয়া ৯টার পর তাদের এজলাসে তোলা হয়।

তিনজনের মধ্যে সামনে ছিলেন শাহজাহান ওমর। ওই সময় সাংবাদিকরা তাদের ছবি তুলতে চান। তখন শাহজাহান ওমর বলেন, ‘এই ফটো তোলোস কেন? পরে তাদের আদালতের কাঠগড়ায় তোলা হয়।

তিনি আইনজীবীদের কাছে মামলার বিষয়ে খোঁজখবর নেন। জানতে চান তিনি এজাহারনামীয় আসামি কি না।

এর আগে গত ২১ নভেম্বর রাজাপুর থানায় গাড়ি ভাঙচুরের মামলা করতে গিয়ে শাহজাহান ওমর গ্রেপ্তার হন। ওইদিন দুপুরে তাকে ঝালকাঠি কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানকে ‘সর্বোচ্চ পরাজয়ের’ সৌদি সতর্কবার্তা দিলো

আদালতে শাহজাহান ওমর:এই ফটো তোলোস কেন

আপডেট সময় ১২:০৩:০৪ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫