ময়মনসিংহ , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাবনা জেলার ফরিদপুরে মরে যাচ্ছে বড়াল নদী, খনন না হলে হারিয়ে যেতে পারে ঐতিহ্য ও জীবিকা প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন গৌরীপুরে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত এনসিপির ৮৭ নেতাকর্মীর গণপদত্যাগ রাঙামাটির জুরাছড়িতে কুড়িগ্রামে সরকারি ওষুধ পাচারের সময় হাসপাতালের স্টোরকিপার আটক ত্রিশাল বালিপাড়া ইউনিয়নের বৈন্নার পাড়ে সরকারি বিধি না মেনে অবৈধ ভাবে চালাচ্ছে সামাল ব্রিক্স নামে দুটি ইট ভাটা, নেই কোনো অনুমোদন হিনা খান ইফতার পার্টিতে চরম বিড়ম্বনায় মাদক সেবনে বাধা রাজধানীর শান্তিবাগে, যুবককে কুপিয়ে হত্যা প্রধানমন্ত্রী আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন , পাবেন ৩৭৫৬৭ জন ইরানকে ‘সর্বোচ্চ পরাজয়ের’ সৌদি সতর্কবার্তা দিলো
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আবারও ৫ দিনের রিমান্ডে সাবেক মন্ত্রী কামরুল

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

রাজধানীর শাহবাগ থানাধীন চানখারপুল এলাকায় জুট ব্যবসায়ী মো. মনির হত্যাকাণ্ডের মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে ফের পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান এই রিমান্ডের আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক মইনুল ইসলাম খান পুলক গত ১৮ সেপ্টেম্বর কামরুল ইসলামকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন, আর আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী মোরশেদ হোসেন শাহীন, যিনি রিমান্ড বাতিল করে জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চানখারপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন স্থানীয় ক্ষুদ্র ঝুট ব্যবসায়ী মো. মনির। দুপুরের দিকে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

পরবর্তীতে নিহতের স্ত্রী ২০২৫ সালের ১৪ মার্চ শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যাতে সাবেক মন্ত্রী কামরুল ইসলামসহ আরও কয়েকজনকে আসামি করা হয়। মামলায় সোলায়মান সেলিম ১১ নম্বর এজাহারভুক্ত আসামি।

উল্লেখ্য, সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে ২০২৪ সালের ১৯ নভেম্বর গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর থেকে তিনি একাধিক মামলায় রিমান্ডে ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাবনা জেলার ফরিদপুরে মরে যাচ্ছে বড়াল নদী, খনন না হলে হারিয়ে যেতে পারে ঐতিহ্য ও জীবিকা

আবারও ৫ দিনের রিমান্ডে সাবেক মন্ত্রী কামরুল

আপডেট সময় ১২:৩৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫