ময়মনসিংহ , রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ট্রেনে ঈদযাত্রা: ১৮ মার্চের অগ্রিম টিকিট মিলছে আজ ময়মনসিংহে বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের মোবাইল গেজেট এক্সেসরিজ শুভ উদ্বোধন। অবৈধ পাম্পে তেল বিক্রির অভিযোগ, ৯০ হাজার টাকা জরিমানা পাবনায় তারেক রহমান আজ জাতির নেতা বলেছেন তথ্যমন্ত্রী লেবাননের মিসাইল হামলা ইসরায়েলের নৌঘাঁটিতে ইরান ফের ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইসরায়েলে প্রতিশ্রুতিশীল ভবিষ্যতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ-ভারত: প্রণয় কুমার ভার্মা আমরা দুর্নীতিমুক্ত একটি সমাজ বিনির্মাণ করতে চাই বলেছেন মৎস্য প্রতিমন্ত্রী নরসিংদীর ওই কিশোরীকে হত্যা করে সৎপিতা , নূরা নয় গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা ও রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি ঘোষণা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আমরা দুর্নীতিমুক্ত একটি সমাজ বিনির্মাণ করতে চাই বলেছেন মৎস্য প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আমরা এদেশের অর্থনীতিকে একটি শক্ত ভিতের উপরে প্রতিষ্ঠিত করতে চাই। দুর্নীতিমুক্ত একটি সমাজ আমরা বিনির্মাণ করতে চাই। যে জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দুর্নীতিকে জিরো টলারেন্সের মধ্যে রেখেছেন।

গত শনিবার (৭ মার্চ) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার ব্যুরো ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

সোনালী ব্যাংক পিএলসির উদ্যোগে আয়োজিত বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

প্রতিমন্ত্রী বলেন, এই সরকারের যাত্রা কিন্তু খুব কম সময় হয়েছে। এর মধ্যে মাত্র কয়েকদিন ধরে আমরা কাজ করতে শুরু করছি। এই সময়ের মধ্যে আমাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, সেগুলো কিন্তু একে একে বাস্তবায়ন করতে পদক্ষেপ নিয়েছি।

প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের সরকারের প্রতি আস্থা রাখবেন। আমাদের যে কমিটমেন্ট, সে কমিটমেন্ট অনুযায়ী আমরা এ দেশকে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ওনার চলাফেরা এবং সময়মত অফিস করা এটি বাংলাদেশের মানুষের কাছে দৃষ্টি আকর্ষণ করেছে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি কোনো প্রটোকল ওইভাবে নিচ্ছেন না। সাধারণ মানুষের মতোই তিনি যাতায়াত করছেন। যে কারণে আজ ঢাকা শহরের গতি বৃদ্ধি পেয়েছে।

সোনালী ব্যাংকের বিভাগীয় সম্মেলনে জামালপুর জেনারেল’স ম্যানেজার অফিস গোপাল চন্দ্র গোলদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সোনালী ব্যাংক পিএলসি মো. শওকত আলী খান, ডেপুটি ম্যানেজার ইকবাল হোসেন ও রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ১০১ টি শাখার কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রেনে ঈদযাত্রা: ১৮ মার্চের অগ্রিম টিকিট মিলছে আজ

আমরা দুর্নীতিমুক্ত একটি সমাজ বিনির্মাণ করতে চাই বলেছেন মৎস্য প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৯:০৬:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬