ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ, ৫ ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র কুমিল্লা: কিশোর গ্যাংয়ের বলি নিরীহ অটোরিকশা চালক তাজউদ্দীন আহমেদের প্রথম বাজেট থেকে আমির খসরুর রেকর্ড: ৫৫ বছরের বাজেট চিত্র সংসদে আজ দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী বেতন-ভাতায় ৮৯,৩৮০ কোটি টাকা বরাদ্দ: নতুন কাঠামো বাস্তবায়নে অনিশ্চয়তা ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য: হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আমসহ যা যা পাঠালেন শেখ হাসিনা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৪৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
  • ২৯৮ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

মাটিও মানুষ ডেস্ক-

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে আনারস উপহার পাওয়ার তিন দিন পর আম, ইলিশ মাছ ও মিষ্টি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এসব ‘শুভেচ্ছা উপহার’ পাঠানো হয়। এর আগে গত ২৩ জুন ত্রিপুরার মুখ্যমন্ত্রী আনারস পাঠিয়েছিলেন।আখাউড়া কাস্টমস সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি শীততাপ নিয়ন্ত্রিত কাভার্ড ভ্যানে করে পাঠানো আম, ইলিশ ও মিষ্টি সকালে আখাউড়া স্থলবন্দরে পৌঁছায়।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাঠানো ৪০০ কেজি হাড়িভাঙ্গা আম, ৫০ কেজি ইলিশ মাছ ও সমপরিমাণ মিষ্টি ছিল। দুপুর ১২টার দিকে স্থানীয় সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান শোয়েব ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. রাজিব উদ্দিন ভূঁইয়া দুই দেশের শূন্যরেখায় আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিব রেজাউল হক চৌধুরী ও মো. আল-আমিনের কাছে উপহার সামগ্রীগুলো হস্তান্তর করেন। তারা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে এগুলো পৌঁছে দেবেন বলে জানান।

এ সময় আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) এস. এম রাহাতুল ইসলাম, আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা আব্দুল কাইয়ুম তালুকদার, স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান, আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মো. খাইরুল আলম, আগরতলার কাস্টমস সুপারিন্টেন্ডেন্ট দিব্যেন্দু ভৌমিক উপস্থিত ছিলেন।

আমসহ যা যা পাঠালেন শেখ হাসিনা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য

আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিব রেজাউল হক চৌধুরী সাংবাদিকদের জানান, ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের মানুষের আত্মার যোগাযোগ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এরই একটি বড় উদাহরণ আমাদের এই নিয়মিত উপহার বিনিময়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময়ই এটা করে থাকেন। এ বছরও করেছেন।ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর এই উপহার যথাযথভাবে পৌঁছে দেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি

আমসহ যা যা পাঠালেন শেখ হাসিনা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য

আপডেট সময় ০৩:৪৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪