ময়মনসিংহ , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয় বলেছেন কৃষিমন্ত্রী বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী জাহাজ ডুবি: ২২ নাবিক নিখোঁজ, উদ্ধার ২ ৮ ডিসেম্বর জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু, সময়সূচি প্রকাশ মাসখানেকের মধ্যে প্রাথমিক শিক্ষা পরিচালনায় নতুন নীতিমালা জানিয়েছেন ববি হাজ্জাজ রোহিঙ্গা সংকট ১০ বছর থেকে ২০ বছরে পরিণত হতে দেওয়া যাবে না জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বললেন স্বাস্থ্যমন্ত্রী চালিয়ে ৩৯৭ বোতল ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি পটিয়ায় পুলিশের মাদকবিরোধী র‍্যালি, জিরো টলারেন্স ঘোষণার বার্তা নেত্রকোণায় দিনব্যাপী স্কুল বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত পাচার ও দুর্নীতিবিরোধী গণসমাবেশ বাতিলে সরকারের ক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনের হুশিয়ারি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানে আর্জেন্টিনা ব্রাজিলকে হারাল।

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:৪৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • ৭৪১ বার পড়া হয়েছে

দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনার কাছে ৬-০ গোলে হেরেছে ব্রাজিল। সেলেসাওদের ৬-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিলো লিওনেল মেসির উত্তরসূরীরা।

শনিবার (২৫ জানুয়ারি) দলকে জয় এনে দেয়ার পথে জোড়া গোল করেছেন ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া ক্লওদিও এচেভেরি। একটি করে গোল করেছেন ইয়ান সুবিয়াবরে, অগাস্টিন রুবের্তো ও সান্তিয়াগো হিদালগো। অপর গোলটি আত্মঘাতী।

২০১৪ বিশ্বকাপ সেমিফাইনালে জার্মানির কাছে ৭ গোল হজম করায় কম হাস্যরস হয়নি ব্রাজিলকে নিয়ে। তাই চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে ৬ গোল হজমের পরও হাঁফ ছেড়ে বাঁচার অনুভূতি নিতে পারেন ব্রাজিলের সমর্থকেরা। নইলে যে ফিরে আসত ১১ বছর আগের সেই ‘সেভেন আপে’র দুঃস্বপ্ন।

দুদলের মধ্যে সমর্থকরা হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করলেও ম্যাচটা ছিল একপেশে। এস্তাদিও মিসায়েল দেলগাদোতে এদিন পাত্তাই পায়নি জুনিয়র সেলেসাওরা। পুরো ম্যাচে ৬৩ শতাংশ সময় বল দখলে রেখে ১৩টি শট নেয় মেসির উত্তরসূরীরা। যার মধ্যে ৮টিই ছিল গোলমুখে। বিপরীতে ৯টি শট নিয়ে মাত্র ২টি লক্ষ্যে রাখতে পেরেছিল ব্রাজিল।

আগামী সোমবার ব্রাজিলের পরবর্তী ম্যাচ বলিভিয়ার বিপক্ষে বাংলাদেশ সময় রাত ৩টায় অনুষ্ঠিত হবে। তার আড়াই ঘণ্টাপর কলম্বিয়ার মোকাবিলায় মাঠে নামবে আর্জেন্টিনা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয় বলেছেন কৃষিমন্ত্রী

ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানে আর্জেন্টিনা ব্রাজিলকে হারাল।

আপডেট সময় ১১:৪৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫