ময়মনসিংহ , সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইতর শ্রেণির লোক এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে বলেছেন জামায়াত আমির জোটের পরিণতি কি হবে, তা নির্বাচনের পর দেখা যাবে বলে মন্তব্য করেছেন নাহিদ নির্বাচন কেউ ঠেকাতে পারবে না, দেশের মানুষ জেগে উঠেছে বলেছেন মির্জা ফখরুল ভোট সংশ্লিষ্ট কারও পক্ষপাতিত্বের প্রমাণ পেলে পরিণতি খুব খারাপ হবে জানিয়েছেন ইসি সানাউল্লাহ দেশত্যাগে নিষেধাজ্ঞা ঢাকা উত্তরের প্রশাসক এজাজের চাকার ঘূর্ণনেয়ন অপেক্ষায় ঘোরে শহর ময়মনসিংহের যানজটের নীরব আর্তনাদ জামায়াত আমির শেরপুরে সংঘর্ষে নিহত নেতার কবর জিয়ারত করলেন জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক হলে কেন ১২ ঘণ্টা পরে জিডি করা হলো বললেন মাহদী আমিন নির্বাচিত হলে ঋণখেলাপিদের জন্য বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব বলেছেন হাসনাত আবদুল্লাহ জামায়াতের আমির নারীদের বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করলেন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ইতোমধ্যে সাড়ে ৮ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন জানালেন এনবিআর

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০২:০৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

 ২০২৫-২৬ করবর্ষে ৮ লাখ ৫০ হাজারেরও বেশি করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন, যা করদাতাদের সক্রিয় অংশগ্রহণের প্রতিফলন বলে উল্লেখ করেছে এনবিআর।

প্রবাসী বাংলাদেশিদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল প্রক্রিয়া আরও সহজ ও সুবিধাজনক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে তারা সরাসরি তাদের ব্যক্তিগত ই-মেইলে ‘ওয়ান-টাইম পাসওয়ার্ড’ (ওটিপি) পেয়ে অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, যদিও প্রবাসী করদাতাদের জন্য অনলাইন রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক নয়, তবুও অনেকেই এর সুবিধা ও কার্যকারিতা দেখে অনলাইনে ই-রিটার্ন পদ্ধতি ব্যবহারের আগ্রহ দেখিয়েছেন।

আগে নিবন্ধন প্রক্রিয়ায় প্রবাসীরা সমস্যায় পড়তেন। কারণ ওটিপি কেবল বাংলাদেশে নিবন্ধিত বায়োমেট্রিক সিমে পাঠানো হতো। এবার সেই ঝামেলা দূর করতে করদাতার ব্যক্তিগত ই-মেইলে সরাসরি ওটিপি পাঠানোর ব্যবস্থা করেছে এনবিআর।

প্রবাসী করদাতারা এখন তাদের পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর, ভিসার কপি, ই-মেইল ঠিকানা ও ছবি ereturn@etaxnbr.gov.bd ঠিকানায় পাঠিয়ে ইমেইল ভিত্তিক নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন।যাচাই-বাছাই শেষে এনবিআর সংশ্লিষ্ট করদাতাকে ওটিপি ও নিবন্ধন লিংক পাঠাবে। এরপর তারা সহজেই অনলাইনে নিবন্ধন সম্পন্ন করে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন।

এনবিআর আরো জানায়, অনলাইন রিটার্ন দাখিল পদ্ধতিটি কাগজবিহীন ও ব্যবহারবান্ধব। করদাতারা এই প্ল্যাটফর্মে তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকারপত্র ও আয়কর সনদ সংগ্রহ ও প্রিন্ট করতে পারবেন।এনবিআর সকল দেশি এবং প্রবাসী করদাতাদের ২০২৫-২৬ করবর্ষের রিটার্ন আগামী ৩০ নভেম্বরের মধ্যে ই-রিটার্ন পদ্ধতিতে জমা দেওয়ার আহ্বান জানিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইতর শ্রেণির লোক এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে বলেছেন জামায়াত আমির

ইতোমধ্যে সাড়ে ৮ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন জানালেন এনবিআর

আপডেট সময় ০২:০৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫