ময়মনসিংহ , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বল্পোন্নত দেশগুলোর টেকসই উন্নয়নের জন্য বিশ্বনেতাদের প্রতি বাংলাদেশের আহ্বান নদী ব্যবস্থাপনায় নতুন অধ্যায়: তিস্তা নিয়ে চীন-বাংলাদেশের সমঝোতা ​ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইটের প্রস্তাব দিল ইরান, বাড়ছে কূটনৈতিক সম্ভাবনা পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু গাইবান্ধায় মদনে কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত সাড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিনিয়োগ টানতে চীনে নতুন কার্যালয় খুলছে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর ঘোষণা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর বৈঠক সম্পর্ক জোরদারের পথে বিএনপি ও চীনা কমিউনিস্ট পার্টি, স্বাক্ষরিত সমঝোতা স্মারক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পক্ষপাতিত্ব করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠিন হবে কমিশন বলেছেন ইসি সানাউল্লাহ

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, যদি নির্বাচনে সংশ্লিষ্ট কেউ ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠতে না পারেন এবং পক্ষপাতিত্ব দেখান, তবে নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। ভোটের ফলাফল নির্ধারণ করবে শুধু ভোটার, অন্য কেউ নয়।

তার ভাষ্য, “আমাদের দায়িত্ব হচ্ছে—ধর্ম, বর্ণ, গোষ্ঠী ও দলমত নির্বিশেষে সব ভোটার যাতে নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোট দিতে পারেন তা নিশ্চিত করা।” শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল ও ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)-এর অপব্যবহার রোধে কঠোর নজরদারি কার্যক্রমের কথা উল্লেখ করেন। বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে ভোটে অর্থের প্রভাব রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের তিনি নির্দেশনা দেন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এমএফএস এজেন্টদের লেনদেন পর্যবেক্ষণ করবেন, বিশেষত হঠাৎ লেনদেনের ভলিউম বৃদ্ধি বা দীর্ঘদিন বন্ধ থাকা অ্যাকাউন্ট সচল হওয়া বিষয়গুলোতে সজাগ থাকতে হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

পক্ষপাতিত্ব করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠিন হবে কমিশন বলেছেন ইসি সানাউল্লাহ

আপডেট সময় ০৯:৪২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬