ময়মনসিংহ , শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঈদের আগে-পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে জানিয়েছেন ডিএমপি কমিশনার ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি জানিয়েছেন প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল থেকে চালু হচ্ছে কৃষক কার্ড জানিয়েছেন প্রধানমন্ত্রী মেঘনার ভাঙন থেকে মানুষকে রক্ষা করা আমাদের অগ্রাধিকার বললেন পানিসম্পদ মন্ত্রী বাংলাদেশের জাহাজকে হরমুজ প্রণালী পার হতে দেওয়া হবে জানিয়েছেন ইরানের রাষ্ট্রদূত কঠোর নির্দেশনা জারি ডিএমপির শ্রমমন্ত্রীর কড়া নির্দেশ ঈদের ছুটির আগে শ্রমিকদের সব পাওনা পরিশোধের সহযোগী তেল কোম্পানিতে হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন চট্টগ্রামে ১২ দিনে ১৬টি জ্বালানি জাহাজ , আরও তিনটি পথে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ঈদ শেষে কর্মস্থলে ফিরছেন কর্মজীবীরা, সদরঘাটে উপচেপড়া ভিড়

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৯:১০ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • ৪৯৯ বার পড়া হয়েছে
পরিবার-প্রিয়জনের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। এতে করে বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে কর্মস্থল রাজধানীতে ফেরা মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। আজ শনিবার সকাল থেকেই সদরঘাটে কর্মজীবী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। এ ছাড়া অনেকে এখনও নাড়ির টানে বাড়ি ফিরছেন।

 টানা ৯ দিনের ছুটি শেষ হচ্ছে আজ। আগামীকাল রবিবার ঈদের পর প্রথম কর্মদিবস। সে হিসেবে রাজধানীতে কর্মস্থলে ফেরা মানুষের সংখ্যা বেড়েছে।

লঞ্চ কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত দুইদিনের চেয়ে আজ ভিড় বেশি। ঢাকায় ফেরা প্রায় সব লঞ্চ যাত্রীদের রেখে আবার বরিশাল বিভাগের বিভিন্ন জেলা-উপজেলার উদ্দেশে ছেড়ে গেছে। ফলে টার্মিনালে মানুষ জট ও জনদুর্ভোগ লক্ষ্য করা গেছে।
এদিকে এখানো নাড়ির টানে ঢাকা ছাড়ছেন কেউ কেউ। সবকিছু মিলিয়ে রাজধানী এখন অনেকটাই ফাঁকা ও যানজটমুক্ত বলা যায়।

বাংলাদেশ নৌ-পরিবহন কর্তৃপক্ষ জানায়, ৮টা পর্যন্ত সদরঘাটে ৭০-৭৫টি লঞ্চ দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্য থেকে ঢাকায় এসেছে। ঘরে ফেরা মানুষের চাপ সামলাতে প্রায় সব লঞ্চ যাত্রী রেখে ফের যাত্রী আনতে দ্রুত টার্মিনাল ত্যাগ করেছে।

বিআইডব্লিটিএ সূত্র জানায়, ঢাকা-বরিশালসহ দক্ষিণাঞ্চলের ৪০টি নৌরুটে সরাসরি দিন ও রাত্রিকালীন সার্ভিস মিলিয়ে শতাধিক লঞ্চ ঢাকা-বরিশাল-ঝালকাঠি-পটুয়াখালী-বরগুনা-ভোলা রুটে সরাসরি যাতায়াত করছে। তবে বিশেষ লঞ্চগুলো অতিরিক্ত যাত্রীদের চাহিদা বিবেচনা করে চলাচল করে। সাধারণ সময়ে লঞ্চগুলো বাই রোটেশন তালিকা অনুসারে চলাচল করে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদের আগে-পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে জানিয়েছেন ডিএমপি কমিশনার

ঈদ শেষে কর্মস্থলে ফিরছেন কর্মজীবীরা, সদরঘাটে উপচেপড়া ভিড়

আপডেট সময় ১২:৩৯:১০ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫