ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় আসন্ন নির্বাচনকে ঘিরে ইঞ্জিনিয়ার এম এ মজিদের জনসংযোগ প্রতিদিন বেড়েই চলেছে।
বিভিন্ন নির্বাচনি শোভাযাত্রা. পথসভা. জনসমাবেশ চলছেই। জানাগেছে জনসমাবেশগুলোতে বিএনপি থেকে নির্বাচন প্রার্থী ইঞ্জিনিয়ার এম এ মজিদ বক্তব্য দিচ্ছেন। তিনি বলছেন. আসন্ন নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন লাভে তিনি দৃঢ় ভাবে বিশ্বাস করেন হাইকমান্ড ঈশ্বরগঞ্জ নিজ নির্বাচনি এলাকায় তাকে মনোনয়ন প্রদান করলে তার সুনিশ্চিত বিজয় কেউ দমিয়ে রাখতে পারবেনা বলে জনসমাগমে উপস্থিত শ্রোতাদের তিনি অভিহিত করেন।
গত ১৯ অক্টোবর ২০২৫ তারিখে ঈশ্বরগঞ্জ থানার বিভিন্ন ইউনিয়নে তিনি পথসভায় একথা বলেন। ইঞ্জিনিয়ার এম এ মজিদ আরও বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি)র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিচক্ষন নেতৃত্বে আমরা ৩১ দফার প্রতি অবিচল থেকে সবার আগে বাংলাদেশ আমরা গর্বের সাথে বিশ্ববাসির সামনে তুলে ধরবো। তবে আমরা একটি শান্তিপ্রিয় নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছি।
ইঞ্জিনিয়ার এম এ মজিদ এসময় ঈশ্বরগঞ্জ থানা সদর. মাইজপাড়া. তারুন্দিয়া ইউনিয়নের তারুন্দিয়া বাজার. উচাখিলা. লক্ষিপুর বাজার. মধুপুর বাজার. সোহাগী.আঠারবাড়ী প্রভৃতি ইউনিয়ন এলাকায় ব্যাপক জনসংযোগ করেন।
ইঞ্জিনিয়ার এম এ মজিদের প্রায় প্রতিদিনের জনসংযোগে প্রচুর লোক সমাগম ঘটছে বলে প্রত্যক্ষ্যদর্শীরা জানান।
ময়মনসিংহ
,
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে কাজ করা হবে জানিয়েছেন হুমায়ুন কবির
সংকটের কঠিন মুহূর্তে আমাকে সমর্থন দিয়েছে বিএনপি ও সশস্ত্র বাহিনী বলেছেন রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে প্রথমবারের মতো অফিস করলেন
জুলাইয়ের শহীদদের পরিবার যেন ন্যায্য বিচার পান বলেছেন তাজুল ইসলাম
সংরক্ষিত নারী আসনে থাকবেন কারা:মির্জা ফখরুল
মো. আব্দুস সালাম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন
নজরুল ইসলাম মঞ্জু খুলনা সিটি করপোরেশনের প্রশাসক হলেন
৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ ঢাকা উত্তর-দক্ষিণসহ
সরানো হলো তাজুলকে, অ্যাডভোকেট আমিনুল ইসলাম ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর
জরুরি নির্দেশনা বেসরকারি মাদ্রাসার জন্য , না মানলে এমপিও বন্ধ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.
ঈশ্বরগঞ্জে নির্বাচন ঘিরে তোড়জোড়
-
মাটি ও মানুষ ডেস্ক - আপডেট সময় ০৮:৫২:৪২ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
- ৭১ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ

























