ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, মাছ ধরার নৌকায় সতর্কতা জুলাই নিয়ে কটূক্তিকারীদের বিচার করতে হবে বললেন আখতার হোসেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বড় রদবদল: স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান ​জাতীয় নির্বাচনের পাঠ নিয়ে স্থানীয় নির্বাচনে নামছে নির্বাচন কমিশন পঞ্চদশ সংশোধনী মামলার রায় বৃহস্পতিবার জনদুর্ভোগ লাঘবে নারী এমপির অনুদান; সড়ক সংস্কারে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল ​আর্জেন্টিনার প্রতি শুভকামনা মোস্তফা জিকোর, প্রত্যাশা আরও এক বিশ্বকাপের রেফারিং নিয়ে ক্ষোভ: ‘টাকার বিনিময়ে ম্যাচ হেরেছি’, অভিযোগ মিশর কোচের নিউইয়র্কে বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত ​কারবালার পথে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নাসিরাবাদ কলেজিয়েট স্কুল ময়মনসিংহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নাসিরাবাদ কলেজিয়েট স্কুল, ময়মনসিংহের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬ ইং ময়মনসিংহ জিলা স্কুল ছাত্রাবাস মাঠে দিনব্যাপী এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জিলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালামসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নাসিরাবাদ কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক ও অনুষ্ঠানের সভাপতি মোঃ আনোয়ার হোসেন। তিনি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, পড়াশোনার পাশাপাশি নিয়মিত ক্রীড়াচর্চা শিক্ষার্থীদের সুস্থ ও শৃঙ্খলাবদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয় বেলুন উড়িয়ে। এরপর জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, ক্রীড়া শপথ পাঠ, মাঠ প্রদক্ষিণ ও কুচকাওয়াজ, মশাল প্রজ্জ্বলনসহ নানা মনোজ্ঞ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা দৌড়, লং জাম্প, হাই জাম্পসহ নানা ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও সুশৃঙ্খল আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বিস্তৃত করার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, মাছ ধরার নৌকায় সতর্কতা

নাসিরাবাদ কলেজিয়েট স্কুল ময়মনসিংহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:১৮:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬