ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
জলাশয় রক্ষায় জিরো টলারেন্স: সংশ্লিষ্টদের প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা ঝিনাইদহ ও ফেনীতে নতুন প্রাণের সঞ্চার: চলতি মাসেই খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী হরমুজ প্রণালিতে আটকে পড়া ৬ বাংলাদেশি জাহাজ ছাড়ছে ইরান: দ্রুত ফেরার আশা ঢাবিতে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা: প্রতিপাদ্য ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ ময়মনসিংহ মেডিকেলে হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় ভর্তি ২১ শিশু, মোট আক্রান্ত ১৪৩ আটা-রুটির কারখানায় মিললো প্রায় ৬ হাজার ডিজেল ভোলায় , মালিকদের জরিমানা পাবনা জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ জহুরুল ইসলাম মহানবী (সাঃ) এর জীবনের গল্প মানবিক ও সংবেদনশীল চরিত্র এপ্রিলে ৪৭তম বিসিএসের ফল প্রকাশ করা হবে জানিয়েছেন পিএসসি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

এই সরকারের জনগণের প্রতি কোনো জবাবদিহিতা নেই বললেন মিন্টু

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ১০:৪০:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

দেশে বর্তমানে রাজনৈতিক অস্থিতিশীলতা ও অনিশ্চয়তা চরমে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু। তার মতে, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই দেশে একটি জনপ্রতিনিধিত্বশীল এবং জনগণের প্রতি দায়বদ্ধ সরকার গঠন সম্ভব, যা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে।

, “যখনই দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, তখনই বিনিয়োগ বাড়বে, কর্মসংস্থান সৃষ্টির পথ খুলবে। বর্তমানে দেশে বিদ্যুৎ ও জ্বালানির ঘাটতিসহ নানাবিধ সমস্যা রয়েছে, কিন্তু সবচেয়ে বড় সংকট হচ্ছে রাজনৈতিক অনিশ্চয়তা। বিনিয়োগকারীরা অনিশ্চয়তার মধ্যে ঝুঁকি নিতে চান না।”

মিন্টু আরও বলেন, “মানুষ যত শিক্ষিত হচ্ছে, ততই তারা সামাজিক হাতিয়ার হিসেবে নির্বাচনকে মূল্যায়ন করছে। একটি অবাধ নির্বাচনের মাধ্যমেই একটি গণতান্ত্রিক সরকার গঠন সম্ভব, যে সরকার নাগরিকদের মানবাধিকার, সম্পত্তির অধিকারসহ সব মৌলিক অধিকার রক্ষা করবে।”

 তারা আন্দোলন করছেন এই লক্ষ্যেই—দেশে একটি গণতান্ত্রিক ও দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠার জন্য। “আমাদের বর্তমান সরকার রয়েছে, এবং প্রতিষ্ঠার সময় আমরা তাদের সমর্থন করেছি। এখনও অনেক ভালো কাজের জন্য আমরা তাদের প্রশংসা করি। কিন্তু এটিকে গণতান্ত্রিক সরকার বলা যাবে না, কারণ তাদের জনগণের প্রতি কোনো জবাবদিহিতা নেই,”— বলেন মিন্টু।

তিনি আরও যোগ করেন, “গুণীজনদের দ্বারা পরিচালিত, দুর্নীতিমুক্ত সরকার হলেও তা যথেষ্ট নয়। আমাদের চাওয়া, একটি নির্বাচনমুখী সরকার, যে সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে এবং দেশের সার্বিক উন্নয়ন ও বৈষম্য হ্রাসে কার্যকর ভূমিকা রাখবে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জলাশয় রক্ষায় জিরো টলারেন্স: সংশ্লিষ্টদের প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা

এই সরকারের জনগণের প্রতি কোনো জবাবদিহিতা নেই বললেন মিন্টু

আপডেট সময় ১০:৪০:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫