ময়মনসিংহ , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রবাসীদের স্বার্থ রক্ষায় কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা চলছে: প্রবাসী কল্যাণমন্ত্রী শার্শায় সরকারি সহায়তা পেলেন দুই অসহায় প্রতিবন্ধী মা ও ছেলের ভালোবাসার কবিতা গজনী সীমান্তে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ তারুন্দিয়ার যোগ্য ব্যক্তি আলহাজ্ব আব্দুল লতিফ তারুন্দিয়ার যোগ্য ব্যক্তি আলহাজ্ব আব্দুল লতিফ ঈশ্বরগন্জের তারুন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যানপ্রার্থী রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ: যোগদানের ২০ দিনেই গৌরীপুরের এসিল্যান্ড প্রত্যাহার কক্সবাজারে সাইফুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ২৪ ঘণ্টায় গ্রেপ্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে মঞ্চস্থ হবে সেলিম আল দীনের দুই নাটক জাতিসংঘে ট্রাম্পের ইরানকে ‘ধ্বংস’ করার হুমকি, উত্তেজনার মধ্যে পেজেশকিয়ানের ভাষণের অপেক্ষা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

১৯ হাজার কিট দিলো চীন ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৩:১৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ৩২০ বার পড়া হয়েছে

দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। এরমধ্যে দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে আর মৃত্যুর সংখ্যা ৪৪। এমনকি দেশের কোথাও কোথাও শনাক্তকরণ কিটসহ চিকিৎসা সরঞ্জামের সংকটও দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে ১৯ হাজার কিট সহায়তা দিয়েছে চীন সরকার। এই কিট দিয়ে চিকুনগুনিয়াও শনাক্ত করা যাবে।

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে এ উপকরণ হস্তান্তর করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানের এর নিকট কিট তুলে দেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন।

এ সময় দু’দেশের সম্পর্কের কথা উল্লেখ করে অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, বাংলাদেশ সরকারের অনুরোধে ডেঙ্গু শনাক্তকরণ কিট দিচ্ছে চীন সরকার। ভবিষ্যতেও যেকোনো পরিস্থিতিতে বাংলাদেশকে সহযোগিতা করা হবে।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, চীনের কাছে গবেষণা সহায়তা চাওয়া হয়েছে। কারণ, তারা গবেষণায় অনেক ভূমিকা রাখতে পারে। তাদের কাছে কিট ছাড়াও কারিগরি ডিভাইস চাওয়া হয়েছে। চীনের কারিগরি ডিভাইসগুলো আসল রোগ শনাক্ত করতে পারে।

চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন বলেন, বাংলাদেশ চীনের গুরুত্বপূর্ণ অংশীদার। অন্য খাতের মতো স্বাস্থ্য খাতে চীন সহায়তা অবাহত রাখবে। প্রধান উপদেষ্টার চীন সফরের পর দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে গেছে। আগামীতে চীন বাংলাদেশকে আরও বেশি গুরুত্ব দেবে। এরইমধ্যে গত সেপ্টেম্বর মাসে বাংলাদেশের রোগী কুনমিং শহরে চিকিৎসা নিতে গিয়েছিলেন। চীন বাংলাদেশে একটি হাসপাতাল করতে চায়। এটির কাজও এগিয়ে চলছে।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. সায়েদুর রহমান বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলার জন্য সরকারের প্রস্তুতি রয়েছে। দেশের যেসব জায়গায় ডেঙ্গুর রেডজোন চিহ্নিত হচ্ছে সেসব জায়গায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।ডা. সায়েদুর রহমান পরামর্শ দেন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার আগেই স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া নির্দেশনা মেনে চলার এবং সর্তক থাকতে পরামর্শ দেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবাসীদের স্বার্থ রক্ষায় কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা চলছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

১৯ হাজার কিট দিলো চীন ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে

আপডেট সময় ০৩:১৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫