ময়মনসিংহ , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত জানিয়েছেন সিইসি শাপলা চত্বরের ঘটনা সরকার উপেক্ষা করবে না, ভালো বিচার হবে জানিয়েছেন তথ্য উপদেষ্টা দুর্নীতির অভিযোগ প্রমাণিত: এসকে সুরের ৩ বছরের জেল গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন ভারপ্রাপ্ত স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি ময়মনসিংহের গৌরীপুরে উন্নয়ন ও জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী হাসনাত- সারজিস গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি বলে মন্তব্য করেছেন রাশেদ খাঁন লন্ডনে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত শিক্ষককে ভিডিও ছড়িয়ে হেনস্তা, আইনি পদক্ষেপ পূর্বধলার সমস্যা ও অভিযোগ সরাসরি জানাতে এমপি মানসুরার ব্যতিক্রমী উদ্যোগ পূর্বধলা থানা পরিদর্শন করলেন নেত্রকোণার পুলিশ সুপার তরিকুল ইসলাম
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

এবারের পূজায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও বেশি উন্নত হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০১:৪৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের শারদীয় দুর্গাপূজা অনেক উৎসবমুখর হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে। পূজা কমিটির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি নির্দেশনা দিয়েছেন, পূজার শুরু থেকে ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শনে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। তিনি আরও বলেন, সরকারি বাহিনী ছাড়াও প্রতিটি মণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবে এবং ২৪ সেপ্টেম্বর থেকে আনসার যুক্ত হবে।

নারায়ণগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপে ৩২ লক্ষ টাকা এবং প্রতিটি মণ্ডপে ৫০০ কেজি করে চাল বরাদ্দ করা হয়েছে, যাতে পূজা উদযাপন সুন্দরভাবে সম্পন্ন হয়। তিনি উল্লেখ করেন, শারদীয় দুর্গাপূজা একটি ধর্মীয় অনুষ্ঠান এবং এর পবিত্রতা রক্ষা করা অপরিহার্য। সব ধর্মের মানুষ একসাথে কাজ করতে পারবে সেই ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, প্রতিটি মণ্ডপে সিসিটিভি ব্যবস্থা করা হয়েছে, তাই কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। এসময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন এবং অন্যান্য কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত জানিয়েছেন সিইসি

এবারের পূজায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও বেশি উন্নত হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০১:৪৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫