ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
কর্ম হারিয়ে দেশে আসা প্রবাসীদের নতুন কর্মসংস্থানের চেষ্টা করছি জানিয়েছেন শামা ওবায়েদ শিশু বলাৎকারের অভিযোগ পূর্বধলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর পুরস্কার বিতরণ আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা আজ, কড়া নিরাপত্তায় আসামিরা আদালতে পূর্বধলা থেকে সেনাবাহিনী ক্যাম্প প্রত্যাহার: জনমনে স্বস্তি ও উদ্বেগের মিশ্র প্রতিক্রিয়া ময়মনসিংহের শিকারিকান্দায় দাঁড়িয়ে থাকা ট্রাকে সিমেন্টবাহী কাভার্ডভ্যানের ধাক্কা গৌরীপুরে বাংলাদেশ স্কাউট দিবস উদযাপন শুরু হলো বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপ-নির্বাচন: চলছে ভোটগ্রহণ আবহাওয়ার সতর্কবার্তা: ৫ বিভাগে কালবৈশাখী ও ১০ জেলায় সংকেত জারি যুদ্ধবিরতি লঙ্ঘন: ইসরায়েলে হিজবুল্লাহর মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

‘এয়ার শো’ দেখতে মানুষের ঢল পুরোনো বিমানবন্দরে

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১২:০০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে আয়োজিত এয়ার শো দেখতে হাজারো মানুষের ঢল নেমেছে। 

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকেই এই চিত্র দেখা যায়। সরেজমিনে দেখা যায়, আগারগাঁও–সংলগ্ন পুরোনো বিমানবন্দরের ফটকে দর্শনার্থীদের দীর্ঘ সারি রয়েছে এবং নিরাপত্তাতল্লাশি করে সবাইকে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। সেনাবাহিনী, বিমানবাহিনী ও বিজিবির সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

ইতিমধ্যে হাজারো মানুষ এয়ার শো দেখতে পুরোনো বিমানবন্দরে প্রবেশ করেছেন। আগত দর্শনার্থীদের অনেকের হাতে জাতীয় পতাকা দেখা যায়, আবার অনেকে কপালে জাতীয় পতাকার আদলের ফিতা কিংবা বিজয় দিবস লেখা কাপড় বেঁধে এসেছেন। অনেকে লাল-সবুজের পোশাক পরেও উপস্থিত হয়েছেন।

মহান বিজয় দিবস উপলক্ষে এই জমকালো এয়ার শো আজ সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা গতকাল সোমবার এক তথ্যবিবরণীতে জানানো হয়েছিল। তবে সকাল ১০টা ২০ মিনিটেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত এয়ার শো শুরু হয়নি। তথ্যবিবরণীতে বলা হয়েছিল, এই এয়ার শো সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কর্ম হারিয়ে দেশে আসা প্রবাসীদের নতুন কর্মসংস্থানের চেষ্টা করছি জানিয়েছেন শামা ওবায়েদ

‘এয়ার শো’ দেখতে মানুষের ঢল পুরোনো বিমানবন্দরে

আপডেট সময় ১২:০০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫