ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হিমাগারের ভাড়া কমানোর দাবিতে আলু ফেলে মহাসড়ক অবরোধ মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা সমস্যার দ্রুত সমাধান হবে জানালেন শিক্ষা মন্ত্রণালয় বাজেটের পর দ্রব্যমূল্য বাড়ানোর সুযোগ নেই বললেন বাণিজ্যমন্ত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে, আহত ১০ জাদুকরী হ্যাটট্রিক, মেসিকে ‘অবিশ্বাস্য’ বলে প্রশংসায় ভাসালেন স্ত্রী শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব বাজেটে কারিগরি শিক্ষাখাতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বললেন শিক্ষামন্ত্রী খেটে খাওয়া মানুষের জন্য দেওয়া বাজেটকে অনেকে চানাচুর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ওয়াশিংটন ডিসিতে হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী বিমানের সংঘর্ষ।

যুক্তরাষ্ট্রের রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে একটি মার্কিন সেনা ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে আমেরিকান এয়ারলাইন্সের একটি আঞ্চলিক যাত্রীবাহী জেট বিমানের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। স্থানীয় সময় বুধবার (২৯ জানুয়ারি) রাতে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। খবর রয়টার্সের

টেক্সাসের সিনেটর টেড ক্রুজ সোশ্যাল মিডিয়ায় বলেছেন, আমরা জানি এতে প্রাণহানি হয়েছে। যদিও কতজন মারা গেছেন তা বলেননি তিনি।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, বিমানে ৬৪ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ৬০ জন যাত্রী এবং ৪ জন ক্রু সদস্য।মেট্রোপলিটন পুলিশ বিভাগ জানিয়েছে, এই মুহূর্তে কোনো হতাহতের ঘটনা নিশ্চিত নয়। ওয়াশিংটন ডিসির পোটোম্যাক নদীতে জরুরি উদ্ধারকাজ চলছে। এই নদীর উপরে যাত্রীবাহী বিমান ও হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে।

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বলেছে, একটি পিএসএ এয়ারলাইন্সের আঞ্চলিক জেট বিমান রিগান এয়ারপোর্টে অবতরণের সময় একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে মাঝ আকাশে সংঘর্ষে লিপ্ত হয়। একজন মার্কিন সেনা কর্মকর্তা নিশ্চিত করেছেন যে তাদের একটি হেলিকপ্টার এই দুর্ঘটনায় জড়িত ছিল।

এফএএ’র তথ্য অনুযায়ী, পিএসএ এয়ারলাইন্স আমেরিকান এয়ারলাইন্সের জন্য ফ্লাইট ৫৩৪২ পরিচালনা করছিল। এটি কানসাসের উইচিটা থেকে উড্ডয়ন করেছিল। আমেরিকান এয়ারলাইন্সের ওয়েবসাইট অনুযায়ী, এই জেট বিমানটি সর্বোচ্চ ৬৫ জন যাত্রী বহন করতে পারে।

দুর্ঘটনার পর থেকে ওই বিমানবন্দরে সব ধরনের উড্ডয়ন ও অবতরণ বন্ধ করা হয়েছে। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড বলেছে যে তারা এই ঘটনা সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করছে।

২০০৯ সালের ফেব্রুয়ারি মাসের পর থেকে যুক্তরাষ্ট্রে কোনো মারাত্মক যাত্রীবাহী বিমান দুর্ঘটনা ঘটেনি। তবে সাম্প্রতিক বছরে একাধিক প্রায়-দুর্ঘটনা ঘটেছে, যা গুরুতর নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি করেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হিমাগারের ভাড়া কমানোর দাবিতে আলু ফেলে মহাসড়ক অবরোধ

ওয়াশিংটন ডিসিতে হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী বিমানের সংঘর্ষ।

আপডেট সময় ১০:৩০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫