ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য পূর্বধলায় কৃষি প্রণোদনা তালিকায় অনিয়মের অভিযোগে ঘাগড়া চৌরাস্তায় সংবাদ সম্মেলন ​লোহালিয়া নদীর ওপর ৯ম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের চুক্তি রামিসা হত্যা মামলা: বিচার চেয়ে রোববার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল ​আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো ​হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ, ৫ ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

কনস্টেবল পদে চাকরি দেয়ার নামে প্রতারণা

পুলিশ কনস্টেবল পদে চাকরি দেয়ার কথা বলে টাকা আত্মসাতের অভিযোগে অভিলাষ মোহন দাস (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। শনিবার রাতে নেত্রকোনা মপেল থানা পুলিশ জেলা শহরের সাতপাই কালীমন্দির এলাকা থেকে তাকে আটক করে।

অভিলাষ মোহনগঞ্জ উপজেলার মাইলোড়া গ্রামের দীনেশ মোহন দাসের ছেলে।

জেলা পুলিশের মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযোগের বরাতে পুলিশ কর্মকর্তা জানান, অভিলাষ মোহন দাস দুই বছর আগে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার হিম্মতনগর গ্রামের ঠিকাদার হারুন অর রশিদের সাথে সম্পর্ক গড়ে তোলে। পরে হারুনের শ্যালককে পুলিশ কনস্টেবল পদে চাকরি দেয়ার কথা বলে ৬ লাখ ৫০ হাজার টাকার চুক্তি করে। চুক্তি মোতাবেক তাকে অগ্রিম বাবদ এক লাখ টাকা দেয়া হয়। বাকি টাকা চাকরি হওয়ার পরে পরিশোধ করার শর্ত রাখা হয়। কিন্তু পরে আর ওই প্রার্থীর চাকরি হয়নি।

সম্প্রতি আবার পুলিশ কনস্টেবল পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হলে অভিলাষ ফের হারুন অল রশিদকে তার সঙ্গে যোগাযোগ করতে বলে। সে অনুযায়ী শনিবার রাতে জেলা সদরের সাতপাই কালীমন্দির এলাকায় অভিলাষের সঙ্গে দেখা করেন হারুন এবং পূর্বে দেয়া এক লাখ টাকা দাবি করেন।

তখন অভিলাষ টানলবাহানা শুরু করলে হারুন আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন। পরে নেত্রকোনা মডেল থানা পুলিশ গিয়ে তাকে আটক করে।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, আমরা জানতে পেরেছি অভিলাষ একজন প্রতারক। হারুন অর রশিদের অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য

কনস্টেবল পদে চাকরি দেয়ার নামে প্রতারণা

আপডেট সময় ১২:৩৩:০৮ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪