ময়মনসিংহ , শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহের গৌরীপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত ৯ মাসের অনাথ শিশু থেকে ‘বিএ পাস’ সমাজসেবক: মায়ের মুখের হাসির জন্য মেম্বার পদে লড়ছেন অদম্য হারাধন, ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা: বিজ্ঞানের আলোয় আলোকিত গৌরীপুর পূর্বধলায় বাট্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্নীতি ও অনিয়ম সাফল্যের পথে এক ধাপ এগিয়ে জাইমা রহমান: উত্তীর্ণ হলেন বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় পূর্বধলায় শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী মেলার জমকালো আয়োজন ক্রিকেটার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে অপদস্থ ও মারধরের অভিযোগ কক্সবাজারে প্রধানমন্ত্রী: দিনব্যাপী নানা কর্মসূচিতে ব্যস্ত সফর ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ আবুল বাসেদ কাজল-এর, প্রচার-প্রচারণা ও গণসংযোগ কক্সবাজারে পৃথক অভিযানে ৫ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

কলেজছাত্রকে জিম্মি করে চাঁদা দাবি, সমন্বয়ক আটক

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:৫১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

রাজশাহীতে এক ছাত্রকে জিম্মি করে চাঁদা আদায়ের চেষ্টাকালে ৩ ভুয়া সমন্বয়কে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর উপশহেরর পুলিশ ফাঁড়ির নিকট থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলেন- রাজশাহী কলেজের পলিটিক্যাল সাইন্স এর শিক্ষার্থী শাহাদত হোসেন, বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জাহিদুল ইসলাম ও শহিদ বুদ্ধিজীবী সরকারি কলেজের শিক্ষার্থী আকাশ হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় ভুক্তভোগী শিক্ষার্থী ফাহিম হোসেন নগর ভবনের নিকট অবস্থান করছিলেন। এসময় শাহাদত হোসেনসহ কয়কজন সেখানে উপস্থিত হয়ে নিজেদের সমন্বয়ক পরিচয় দিয়ে ফাহিম ছাত্রলীগ করতেন, এমন অভিযোগে তাকে তুলে নিয়ে যান। নগর ভবন থেকে ফাহিমকে নগরীর উপশহর এলাকায় সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বাসার পাশের পরিত্যক্ত স্থানে নিয়ে যাওয়া হয়।

ফাহিমের অভিযোগ, তাকে মারধোরের পর মুক্তির জন্য ১ থেকে দেড় লাখ টাকা দাবি করে। এসময় ফাহিমের বন্ধুরা বিষয়টি স্থানীয়দের জানালে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে কথিত সমন্বয়কদের সম্পর্কে খোঁজখবর নেন। জানতে পারেন তারা প্রকৃত সমন্বয়ক নন। পরে স্থানীয়রা তাদের পুলিশে সোপর্দ করেন।এ ব্যাপারে নগরীর বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ মেহেদী মাসুদ জানান, আমরা ঘটনাটি তদন্ত করছি। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহের গৌরীপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত

কলেজছাত্রকে জিম্মি করে চাঁদা দাবি, সমন্বয়ক আটক

আপডেট সময় ০৭:৫১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫