ময়মনসিংহ , রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
আশুলিয়ায় ছয়জনকে হত্যা, ৫ ফেব্রুয়ারি লাশ পোড়ানোর মামলার রায় ময়মনসিংহে বিএনপির নির্বাচনী প্রচারণা কেন্দ্র উদ্বোধন জামায়াত জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী রাজকীয় বিদায় ৪০ বছর ইমামতির শেষ দিনে মুরগী বিক্রির টাকা আত্নসাৎ করতে সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা, গ্রেপ্তার ২ নরসিংদী অনুষ্ঠান স্থগিত জামায়াতে ইসলামীর ইশতেহার ঘোষণা দেশের স্বাধীনতাকে যারা বিশ্বাস করে না, তারা আসছে ভোটের জন্য বলেছেন মির্জা ফখরুল আমিরের এক্স অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিয়ে অনাকাঙ্ক্ষিত পোস্ট করা হয়েছে বললেন জামায়াত শিক্ষকের পদ দীর্ঘদিন খালি অর্ধলক্ষাধিক , পাঠদান ব্যাহত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ৭ দিন পর বন্ধ করা হলো

হ্রদের পানি নিয়ন্ত্রণে আসায় সাত দিন পর কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট বন্ধ ঘোষণা করেছে কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্র।

বুধবার (১২ আগস্ট) সকালে এ তথ্য জানান কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। তিনি বলেন, কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত না হওয়ায় বুধবার সকাল ৮টায় ১৬ জলকপাট বন্ধ করা হয়েছে। মানে জলকপাট দিয়ে পানি ছাড়া বন্ধ ঘোষণা করা হলো।

বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, বর্তমানে কাপ্তাই হ্রদে পানি রয়েছে ১০৭ দশমিক ৫ ফুট মিনস সি লেভেল। বিদ্যুৎ কেন্দ্রটির পাঁচটি ইউনিট এখনো সচল আছে এবং সর্বোচ্চ ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।

এর আগে মুষল ধারে বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় সোমবার দিবাগত রাত ১২টা ৫ মিনিট থেকে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ছয় ইঞ্চি খুলে দিয়ে সেকেন্ডে নয় হাজার কিউসেক পানি ছাড়া হয়।

কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলে দেওয়ায় টানা ছয় দিন ধরে পানিবন্দি হয়ে পড়ে হালদা ও কর্ণফুলী নদীর তীরবর্তী রাউজানের নোয়াপাড়া, উরকিরচর, বাগোয়ান, পশ্চিম গুজরার অংশসহ ৩০টির অধিক গ্রাম। প্লাবনে ডুবেছে মাঠ-ঘাট, রাস্তা, পুকুর-ডোবা, খাল-বিল, নষ্ট হয়েছে কোটি টাকার ফসল ও মাছ। এই জলকপাট বন্ধের খবরে ওইসব এলাকার বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় ছয়জনকে হত্যা, ৫ ফেব্রুয়ারি লাশ পোড়ানোর মামলার রায়

কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ৭ দিন পর বন্ধ করা হলো

আপডেট সময় ১২:০২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫