ময়মনসিংহ , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এমপি​ হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই জানিয়েছেন আপিল বিভাগ বৈষম্য দূরীকরণ ও অধিকার নিশ্চিতের লক্ষ্যে সরকারি চাকরিতে নারী কোটা পুনর্বহালের দাবি হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ; আহত সারজিসসহ একাধিক নেতা নেত্রকোণায় টেকসই উন্নয়ন অভীষ্ট (SDGs) বাস্তবায়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত গত ৬ মাসে ৩৩৬ শিশু যৌন নির্যাতনের শিকার, হত্যা করা হয়েছে ৮৬ জনকে পূর্বধলায় নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিতে শিশু সুরক্ষা নেটওয়ার্ক সভা অনুষ্ঠিত জনগণের সেবায় অনন্য সোনিয়া বেগম: আগিয়া ইউনিয়নে টানা ৩য় বার জয়ের পথে ‘জনপ্রিয়’ সংরক্ষিত নারী মেম্বার নওগাঁয় প্রশাসনের নির্দেশ তোয়াক্কা না করে অবৈধ ‘বিবিসি ব্রিকস’ চালুর চেষ্টা ফেনী পৌরসভার সহায়তায় হাসি ফুটল দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মুখে নতুন মূল্যায়ন ব্যবস্থার মাধ্যমে শিক্ষার মানোন্নয়নের উদ্যোগ: শিক্ষা প্রতিমন্ত্রী”
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

তাপমাত্রা নেমে ১২ ডিগ্রিতে কুড়িগ্রামে

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে ঘন কুয়াশা ও হিমেল বাতাসে শীতের তীব্রতা বাড়ছে। মঙ্গলবার (২ ডিসেম্বর)  ভোর ৬টায় রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস।

শীতের এই আঘাত দেশের উত্তরাঞ্চলের জেলা কুড়িগ্রামে বিশেষভাবে অনুভূত হচ্ছে। প্রতিদিনই তাপমাত্রা কমছে, হিমেল বাতাস ও ঘন কুয়াশার কারণে সাধারণ মানুষ সহ চরের খেটে খাওয়া মানুষদের জন্য জীবন যাপনের ব্যাধি বাড়ছে।

যাত্রাপুর ইউনিয়নের ঘোড়া গাড়িচালক মো. আব্বাস উদ্দিন বলেন, দিন দিন শীত বেড়ে যাচ্ছে। ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসে গাড়ি চালানো খুব কষ্টকর হয়ে গেছে। হাত-পা বরফ হয়ে আসে।

পাঁচগাছ ইউনিয়নের কৃষিশ্রমিক আব্দুল জব্বার (৫৫) বলেন, এখন আমন ধানের কাজের সময়। সকাল বেলায় শীত অনেক তীব্র হয়। কিন্তু কাজ না করলে সংসার চলবে না, তাই ঘরে না থেকে বের হয়ে কাজ করছি।

রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, আজ মঙ্গলবার জেলায় ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এমপি​ হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই জানিয়েছেন আপিল বিভাগ

তাপমাত্রা নেমে ১২ ডিগ্রিতে কুড়িগ্রামে

আপডেট সময় ১২:০৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫