ময়মনসিংহ , শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশে তৈরি মাদারবোর্ড যাচ্ছে আমেরিকায়, গর্বিত তথ্যপ্রযুক্তি মন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় মদ উদ্ধার মদের বারে এনসিপির তরুণদের সাংগঠনিক কর্মকাণ্ড, তোলপাড় চীনের পথে প্রধানমন্ত্রী: আন্তর্জাতিক মহলের কড়া নজর ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের অবস্থা আগের চেয়েও খারাপ বলে মন্তব্য করেছেন ওবামা ময়মনসিংহের গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদান কার্যক্রমে অবদান রাখায় রক্তদাতা ও সংগঠনকে সম্মাননা প্রদান অনুষ্ঠিত নামাজে সালাম ফেরানোর সঠিক নিয়ম কী? জেনে নিন সহজ পদ্ধতি ইতিহাস, ঐতিহ্য ও অনন্য নিদর্শন ‘হার্ডিঞ্জ ব্রিজ’ পাবনার ফরিদপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে হাইতির জালে গোলবন্যা, ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে ব্রাজিল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

কারাগারে থেকে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি বলে মন্তব্য করেন সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান

কারাগারে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি ,যা বললেন আদালতে শাহজাহান খান|

আজ বুধবার (০৫ মার্চ) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর পর ঢাকা মহানগর মেট্রোপলিটন আদালত থেকে নামানোর সময় তিনি এ কথা বলেন।

সকালে ১০টা ৬ মিনিটে ঢাকা মহানগর হাকিম আদালতে তোলা হয় আনিসুল হক, শাহজাহান খান, কামাল মজুমদার, আতিকুল ইসলাম, সোলায়মান সেলিমসহ অন্য আসামিদের। এ সময় হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও পিছনে হাত দিয়ে হ্যান্ডকাফ পরিয়ে হাজতখানা থেকে বের করা হয় তাদের।

এ সময় এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করেন  তিনি কেমন আছেন  । উত্তরে তিনি বলেন, আছি তোমাদের দোয়ায়। দোয়া করবা আমার জন্য।

তখন ওই সাংবাদিক বলেন, কী দোয়া করব? উত্তরে শাহজানান খান বলেন, দোয়া করবা যেন তাড়াতাড়ি মুক্তি পেয়ে দেশে শান্তি-শৃঙ্খলা কীভাবে ফিরিয়ে আনা যায় এবং আগামী নির্বাচনে কীভাবে অংশগ্রহণ করতে পারি এ সমস্ত কারণে দোয়া করবা।

তখন সাংবাদিক আবারও বলেন, সবাই বলছে আপনারা দেশের বারোটা বাজিয়েছেন। তখন শাহজাহান খান বলেন, আমরা বারোটা বাজিয়েছি না কারা বারোটা বাজিয়েছে এটা সামনে প্রমাণিত হবে।

পরে তাদের কাঠগড়ায় উঠানো হয়। এ সময় তাদের হাতের হ্যান্ডকাফ, মাথার হেলমেট খুলে দেওয়া হয়।এরপর ১০টা ১৫ মিনিটে বিচারক এজলাসে উঠলে তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানি শুরু হয়। পরে আদালত এক এক করে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এরপর তাদের আদালত থেকে নামিয়ে গারদখানার উদ্দেশে নেওয়া হয়। এ সময় আরেক সাংবাদিক জিজ্ঞেস করেন আপনি এত হাসেন কেন। তখন শাহজাহান খান বলেন, আমি সবসময় হাসি, মৃত্যুর আগ পর্যন্ত হাসতে থাকব। কারাগারে কেমন আছেন জিজ্ঞেস করলে তিনি বলেন, খুব ভাল আছি। কারাগারে থেকে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি। এরপর তাকে গারদ খানার ভিতরে নিয়ে যাওয়া হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে তৈরি মাদারবোর্ড যাচ্ছে আমেরিকায়, গর্বিত তথ্যপ্রযুক্তি মন্ত্রী

কারাগারে থেকে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি বলে মন্তব্য করেন সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান

আপডেট সময় ১১:৫৯:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫