ময়মনসিংহ , মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেত্রকোনায় আসন ছেড়ে না উঠেই ‘কাঠের ক্রেন’ দিয়ে চা-বিস্কুট পরিবেশন করেন হাতেম আলী খালিশপুরে দুর্গাপূজা উপলক্ষে শতাধিক মানুষের মাঝে বস্ত্র বিতরণ চাঁপাইনবাবগঞ্জে সদর থানার অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার পূর্বধলায় স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতির উদ্যোগে ৩৮ প্রতিযোগীকে সম্মাননা স্মারক প্রদান বীরগঞ্জে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত: উপস্থিত ছিলেন সংসদ সদস্য মঞ্জু কালিগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার জেলা প্রশাসক নেত্রকোণায় পূজামণ্ডপ পরিদর্শনে বিভাগীয় কমিশনার, শান্তিপূর্ণ দুর্গোৎসব উদ্‌যাপনের আহ্বান দুর্গাপূজার মণ্ডপে ডিএনসির মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পূর্বধলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার, সম্প্রীতি রক্ষায় নির্দেশনা ধামইরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

কালিগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার জেলা প্রশাসক

ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক মেলবন্ধন অক্ষুণ্ণ রেখে শারদীয় দুর্গাপূজা উদযাপনে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মিজ কাওছার আজিজ।

​গত সোমবার (১৯ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত তিনি উপজেলার নলতা কালিমাতা মন্দিরসহ বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন এবং মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

​পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আক্তার, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান শাহিন, নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান পাড় এবং সংশ্লিষ্ট মন্দির পরিচালনা কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

​পরবর্তীতে জেলা প্রশাসক উপজেলার তারালি ইউনিয়নের আমিয়ান দুর্গামন্দির এবং দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের গোবিন্দকাটি দুর্গামন্দির পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি আয়োজকদের সঙ্গে কথা বলেন এবং পূজার সার্বিক ব্যবস্থা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে খোঁজখবর নেন।

​এ সময় জেলা প্রশাসক পূজামণ্ডপগুলোর পরিবেশ, নিরাপত্তার ব্যবস্থা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের ওপর গুরুত্ব আরোপ করে তিনি উপস্থিত সকলের সঙ্গে আলোচনা করেন।
​

অন্যদিকে, বিভিন্ন মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ পূজার প্রস্তুতি, আয়োজন ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে জেলা প্রশাসকসহ আমন্ত্রিত কর্মকর্তাদের অবহিত করেন। পরিশেষে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্য দিয়ে সুন্দরভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় আসন ছেড়ে না উঠেই ‘কাঠের ক্রেন’ দিয়ে চা-বিস্কুট পরিবেশন করেন হাতেম আলী

কালিগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার জেলা প্রশাসক

আপডেট সময় ০২:৩২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬