ময়মনসিংহ , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের আশাবাদ তারেক রহমানের পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদার সমুদ্রসীমা সঠিকভাবে বুঝে পেলেও বিগত সময়ে খনিজসম্পদ আহরণ হয়নি জানিয়েছেন নৌমন্ত্রী বিএনপি অফিসে হামলা ও ভাঙচুর: নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বর্ণাঢ্য আয়োজনে জাহাঙ্গীর স্যারকে বিদায় জানাল জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ​নেত্রকোণার পূর্বধলায় একটি টেলিকম দোকানে সংঘটিত চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে মালয়েশিয়ার সঙ্গে আইটি ও শ্রমবাজারে নতুন সম্ভাবনার দুয়ার খুলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে একমত বাংলাদেশ ও মালয়েশিয়া চলতি জুন মাসের প্রথম ২০ দিনে ১৯৫ কোটি ডলার পাঠালেন প্রবাসীরা শান্তি চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা: ‘আসল পরীক্ষা’ নিয়ে সতর্ক ইরান
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

কাশ্মীর সীমান্তে উত্তেজনা, পাঁচ পাকিস্তানি সেনা হত্যার দাবি ভারতের

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৫৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সীমান্তে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। ভারতীয় সেনাবাহিনী বলছে, পাকিস্তান সেনাবাহিনী লাইন অব কন্ট্রোল (এলওসি) বরাবর অস্ত্রবিরতি লঙ্ঘন করে অনুপ্রবেশের চেষ্টা চালালে তারা শক্ত প্রতিরোধ গড়ে তোলে।

মঙ্গলবার (১ এপ্রিল) রাতে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার কৃষ্ণা ঘাঁটি এলাকায় এ ঘটনা ঘটে।

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, এলওসি-তে একটি মাইন বিস্ফোরণের পরপরই দুই পক্ষের মধ্যে সংক্ষিপ্ত সময়ের জন্য গোলাগুলি বিনিময় হয়। পাকিস্তানি বাহিনী প্রথমে সংঘর্ষ শুরু করে, যার পাল্টা জবাব দেয় ভারতীয় সেনারা। তাদের পক্ষ থেকে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে পাকিস্তানি বাহিনীর বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, অনুপ্রবেশকারী চার থেকে পাঁচজন পাকিস্তানি সেনা নিহত হয়েছে, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। পাকিস্তানি কর্তৃপক্ষও বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি। তবে ফেসবুকে পাকিস্তানি একাধিক পেইজে পুঞ্চ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীদের উপর অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল দিয়ে হামলার ভিডিও পোস্ট করা হয়েছে এবং দাবি করা হচ্ছে এতে ছয় ভারতীয় জওয়ান নিহত হয়েছে।

গত কয়েক মাস ধরেই কাশ্মীরের দক্ষিণ পীর পাঞ্জাল অঞ্চলে সীমান্ত উত্তেজনা বাড়ছে। ভারতীয় সেনাবাহিনীর অভিযোগ পাকিস্তানের দিক থেকে বারবার গুলি বিনিময়, স্নাইপিং, ও বর্ডার অ্যাকশন টিমের মাধ্যমে হামলার চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে।

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, পাকিস্তানি সেনা ও সন্ত্রাসীরা কৃষ্ণা ঘাঁটি সেক্টরে একাধিকবার অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে। ফেব্রুয়ারির শুরুতেও পাকিস্তানি বাহিনী ছোট আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালিয়েছিল এবং বিস্ফোরণ ঘটিয়েছিল।

২০২১ সালের ফেব্রুয়ারিতে ভারত ও পাকিস্তান সীমান্তে যুদ্ধবিরতি চুক্তি পুনরায় নিশ্চিত করেছিল। চুক্তির উদ্দেশ্য ছিল সীমান্তে শান্তি বজায় রাখা ও অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ এড়ানো। কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো এই চুক্তির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলছে। বিশেষ করে দক্ষিণ পীর পাঞ্জাল অঞ্চলে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা চুক্তির ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের আশাবাদ তারেক রহমানের

কাশ্মীর সীমান্তে উত্তেজনা, পাঁচ পাকিস্তানি সেনা হত্যার দাবি ভারতের

আপডেট সময় ১০:৫৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫