ময়মনসিংহ , বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল বলেছেন জামায়াত আমির ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ ঈদযাত্রার প্রথম দিনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় কমলাপুর স্টেশনে ঈদের প্রধান জামাতের প্রস্তুতি সম্পন্ন জাতীয় ঈদগাহে গৌরীপুরে ঝড়ে শিক্ষা প্রতিষ্ঠান ‘লন্ডভন্ড’ শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার সংশয় ময়মনসিংহ কাবাডি একাডেমির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত একদিনে ১০ হাজার অতিরিক্ত যানবাহন পারাপার হয়েছে যমুনা সেতুতে ছয় জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের আশঙ্কা দুপুর ১টার মধ্যে তারেক রহমান বাবার পদচিহ্ন ধরে হাঁটলেন ঈদের টানা সাত দিনের ছুটি আজ থেকে শুরু হচ্ছে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

কিংবদন্তি কমেডি অভিনেতা চলে গেলেন

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০১:০১:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • ৩৯৬ বার পড়া হয়েছে

বিনোদন অঙ্গনে আবারও শোকের ছায়া। ৯০ দশকের পাঞ্জাবি কমেডি জগতের অন্যতম পরিচিত মুখ জসবিন্দর ভাল্লা মারা গেছেন। শুক্রবার (২২ আগস্ট) সকালে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।  

অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শোবিজ অঙ্গনের তারকারা। তার মৃত্যুতে পাঞ্জাবি চলচ্চিত্রে অঙ্গনেও শোকের ছায়া নেমে এসেছে।ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, পাঞ্জাবি সিনেমায় কমেডিকে নতুন করে সংজ্ঞায়িত করেছিলেন জসবিন্দর ভাল্লা। তার নিখুঁত কমিক টাইমিং, ব্যঙ্গাত্মক সংলাপ, প্রজন্মের পর প্রজন্ম ধরে দর্শকদের মন জয় করেছে। ‘গাদ্দি চালদি হ্যায় ছাল্লা মারকে’, ‘ক্যারি অন জাত্তা’, ‘জিন্দ জান’ এবং ‘ব্যান্ড বাজে’-এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয়ের মাধ্যমে সিনেমাপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন।

তিন দশকের বেশি সময় ধরে পাঞ্জাবি সিনেমায় রাজত্ব করেছেন এ কিংবদন্তি অভিনেতা। ‘দুলহা ভাট্টি’র মতো আইকনিক কমেডি সিনেমার মাধ্যমে অভিনয় যাত্রা শুরু করেন। ‘ক্যারি অন জাট্টা ট্রিলজি’ সিনেমায় অ্যাডভোকেট ধিলনের ভূমিকায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

ব্যক্তিগত জীবনে পাঞ্জাবের চণ্ডীগড়ের চারুকলার শিক্ষক পরমদীপের সঙ্গে গাঁটছড়া বাধেন জসবিন্দর ভাল্লা। তাদের একটিমাত্র ছেলে পুখরাজ ভাল্লাও জনপ্রিয় অভিনেতা। ২০০০ সালে প্রথম মিউজিক ভিডিওতে তিনি অভিনয় করেন, এরপর কয়েকটি ছবিতেও তিনি অভিনয় করেছেন। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্টুপিড ৭’ সিনেমায় বাবা-ছেলে একসঙ্গে অভিনয় করেছিলেন।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, শনিবার (২৩ আগস্ট) দুপুরে মোহালির বালোঙ্গি শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল বলেছেন জামায়াত আমির

কিংবদন্তি কমেডি অভিনেতা চলে গেলেন

আপডেট সময় ০১:০১:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫