টানা চতুর্থবার মার্কিন সিনেটর নির্বাচিত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত শেখ মুজাহিদুর রহমান চন্দন। তিনি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সন্তান। তার এ কৃতিত্বে গর্বিত নিজ এলাকার মানুষ।জর্জিয়া অঙ্গরাজ্যের ডিস্ট্রিক্ট-ফাইভ থেকে নির্বাচনে ডেমোক্রেট দল থেকে বিপুল ভোটে তিনি জয়ী হয়েছেন। তিনি রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী লিসা ব্যাবেজের চেয়ে ৭০ শতাংশ বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এর আগে একই নির্বাচনী এলাকা থেকে তিনবার সিনেটর নির্বাচিত হন শেখ মুজাহিদুর রহমান চন্দন। তিনি প্রথম বাংলাদেশি আমেরিকান ও প্রথম মুসলিম, যিনি জর্জিয়ায় সিনেটর নির্বাচিত হন। ৬৩ বছর বয়সী শেখ রহমান কিশোরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা নজিবুর রহমানের সন্তান। জন্ম বাজিতপুরে। ১৯৮১ সালে উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে যান। জর্জিয়া ইউনিভার্সিটি থেকে বিবিএ ডিগ্রি অর্জন করেন চন্দন। তিন ভাই ও চার বোনের মধ্যে তিনি মেজো। তার ভাই শেখ মজিবুর রহমান ইকবাল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি। বর্তমানে বাজিতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক।
ময়মনসিংহ
,
শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য
পূর্বধলায় কৃষি প্রণোদনা তালিকায় অনিয়মের অভিযোগে ঘাগড়া চৌরাস্তায় সংবাদ সম্মেলন
লোহালিয়া নদীর ওপর ৯ম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের চুক্তি
রামিসা হত্যা মামলা: বিচার চেয়ে রোববার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল
আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো
হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি
গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ, ৫
ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.
কিশোরগঞ্জের চন্দন টানা চতুর্থবার মার্কিন সিনেটর নির্বাচিত হলেন
-
স্টাফ রিপোর্টার - আপডেট সময় ০৪:৩১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
- ১৫৭ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
























