ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা বলেছেন প্রধানমন্ত্রী ​শামীম ওসমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ: আদালতের কাঠগড়ায় ১২ জন সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ সন্ধ্যা ৬টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

কিশোরগঞ্জে ব্যবসায়ীকে তুলে নিয়ে টাকা আদায়, ডিবির দুই সদস্য বরখাস্ত

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:০৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে ব্যবসায়ীকে তুলে নিয়ে টাকা আদায় করার প্রমাণ পাওয়ায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন ও কনস্টেবল ইসমাইল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (১৩ এপ্রিল) কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা বিভাগের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, শনিবার (১২ এপ্রিল) কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছান চৌধুরী এক আদেশে অভিযুক্ত দুজনের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেন।

জানা গেছে, কয়েকদিন আগে ভৈরব উপজেলার মানিকদী নতুন বাজারের ব্যবসায়ী আমির হোসেনকে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্য পরিচয়ে উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন ও কনস্টেবল ইসমাইল হোসেনসহ আরও কয়েকজন অস্ত্রের মুখে তুলে নেন। এরপর বিভিন্ন স্থানে নিয়ে তাকে মারধর করে টাকা দাবি করা হয়। পরে ১ লাখ ৯৩ হাজার টাকা দিয়ে মুক্তি পান ওই ব্যবসায়ী।

এ ঘটনার বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হলে তদন্ত করা হয়। প্রাথমিক তদন্তে উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন ও কনস্টেবল ইসমাইল হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া যাওয়ায় পুলিশ সুপার (এসপি) শাস্তিমূলক পদক্ষেপ নেন। এরই প্রেক্ষিতে উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন ও কনস্টেবল ইসমাইল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

কিশোরগঞ্জে ব্যবসায়ীকে তুলে নিয়ে টাকা আদায়, ডিবির দুই সদস্য বরখাস্ত

আপডেট সময় ০৭:০৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫