ময়মনসিংহ , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পানিতে ডুবে কিশোরগঞ্জে ৯ জনের মৃত্যু: ২ দিনে প্রাণ গেল ৪ শিশুরও সরকার ফ্যাসিবাদের পথে হাঁটছে : ডা. শফিক মান্দায় মাটির নিচে লুকানো ৮০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার, গ্রেফতার ১ পূর্বধলায় জনগণের ভালবাসায় সাড়া দিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন মোঃ এরশাদ খাঁন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন জানিয়েছেন আইনমন্ত্রী দেশে অর্ধশত কোটি টাকার মালিক মাত্র ১৫ জন! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার বলেছেন প্রধানমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই জানিয়েছেন চিফ প্রসিকিউটর অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনার মানে হয় না: ককরোচ জনতা পার্টি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

কিশোরীর প্রাণ গেল, রাজধানীর বাসার ছাদ থেকে পড়ে

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৫৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
  • ৩৫৮ বার পড়া হয়েছে

কিশোরীর প্রাণ গেল, রাজধানীর বাসার ছাদ থেকে পড়ে

অনলাইন সংবাদ-

রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীতে বাসার ছাদ থেকে পড়ে খাদিজা আক্তার রাত্রী (১৭) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। সে মানসিক প্রতিবন্ধী ছিল বলে জানা গেছে।

সোমবার (২০ মে) সকাল ৭.৩০ টার দিকে শহীদ ফারুক সড়কের একটি বাসায় দুর্ঘটনা ঘটে। জরুরী অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক সকাল ৯ টার দিকে মৃত ঘোষণা করেন এবং খাদিজার বাবা কাওসার আহমেদ এবং মা জায়েদা আক্তার। তাদের বাড়ি মুন্সিগঞ্জে। যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কের ওই বাড়িটির চতুর্থ তলায় স্বপরিবারে বাসা ভাড়া করে থাকতেন।

কিশোরীর মা জায়েদা আক্তার বলেন, তার দুই মেয়ের মধ্যে বড় খাদিজা মানসিক প্রতিবন্ধী ছিলেন। প্রতিদিন সকালে চারতলা বাড়িটির ছাদে হাঁটতে যেত। আজ সকালে সবাই যখন ঘুমে তখন একা একা খাদিজা ছাদে যায়।  আমেনা আক্তার (ছোট বোন) বড়বোনকে বিছানায় দেখতে না পেয়ে তাড়াতাড়ি করে ছাদে যায়। তবে সেখানে গিয়ে বড় বোনকে আর দেখতে পায় না। পরবর্তীকালে বাবা-মাকে ডেকে নিয়ে গেলে তারা দেখেন, ভবনটির নিচে তার বড় মেয়ে পড়ে আছে । সঙ্গে সঙ্গে তারা সেখান থেকে খাদিজাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

কিশোরীর প্রাণ গেল, রাজধানীর বাসার ছাদ থেকে পড়ে-

জায়েদা আক্তার আরও জানান, ভবনের ছাদে চার পাশে রেলিং রয়েছে। তারপরও কীভাবে সে নিচে পড়লো তা জানা নেই তাদের।

চিকিৎসকের তথ্য অনুসারে  ঢাকা মেডিকেল ক্যাম্পের পুলিশ ইনচার্জ মো. বাচ্চু মিয়া ওই কিশোরীর মৃত্যু বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পানিতে ডুবে কিশোরগঞ্জে ৯ জনের মৃত্যু: ২ দিনে প্রাণ গেল ৪ শিশুরও

কিশোরীর প্রাণ গেল, রাজধানীর বাসার ছাদ থেকে পড়ে

আপডেট সময় ১১:৫৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪