ময়মনসিংহ , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
গণভবনে প্রধানমন্ত্রী-ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত আসিফ মাহমুদের অভিযোগ প্রত্যাখ্যান ক্রীড়া প্রতিমন্ত্রীর এবার বিদেশ সফর ও নতুন যানবাহন কেনায় নিষেধাজ্ঞা দিল সরকার ১৭ প্রকল্প নিয়ে আজ বসছে নতুন সরকারের প্রথম একনেক সভা কুড়িগ্রামের ভাইরাল ‘তাজু ভাই ২.০’ পেজ উধাও, হতাশ ভক্তরা দুপুরের মধ্যে দেশের ৫ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস জনপ্রিয়তা অর্জন করা নন্দিত অভিনয় শিল্পী সুচিত্রা সেনের আজ ৯৫ তম জন্ম বার্ষিকী শ্রম সংশোধন আইন: মালিক-শ্রমিক দ্বন্দ্ব বাড়ার আশঙ্কা — বিকেএমইএ আন্তর্জাতিক বিমানবন্দরের সার্ভার রুমে আগুন সিলেট ৩ পার্বত্য জেলায় সাধারণ ছুটি চৈত্রসংক্রান্তি উপলক্ষে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

কুড়িগ্রামের ভাইরাল ‘তাজু ভাই ২.০’ পেজ উধাও, হতাশ ভক্তরা

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:২৯:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

স্যোশাল মিডিয়ার কল্যাণে হঠাৎই আলোচনায় আসেন কুড়িগ্রামের তাইজুল ইসলাম। ‘সরকারি রেটে জিলাপি বিক্রি’ এই ব্যতিক্রমী কনটেন্ট তৈরি করে ভাইরাল হন তাজু। তবে তার ফেসবুক পেজ ‘তাজু ভাই ২.০’ হঠাৎ করেই খুঁজে পাওয়া যাচ্ছে না।

গত রোববার (৫ এপ্রিল) দুপুরের পর থেকে পেজটি ফেসবুকে অদৃশ্য হয়ে যায়।

তাইজুল ইসলামের সহযোগী শাহআলম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এটি প্রযুক্তিগত সমস্যার কারণেও হতে পারে।

তিনি আশা প্রকাশ করেন, স্বল্প সময়ের মধ্যেই পেজটি পুনরায় চালু হবে।

২৬ মার্চ স্বাধীনতা দিবসে চরনারায়ণপুরের একটি স্থানীয় বাজারে ‘সরকারি রেটে জিলাপি বিক্রি হচ্ছে’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেন তিনি।

ভিন্নধর্মী উপস্থাপনা ও কথাবলার স্টাইলের কারণে ভিডিওটি দ্রুত স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং শুরুতে ট্রল হলেও পরে তা প্রশংসায় রূপ নেয়। প্রত্যন্ত চরাঞ্চলের একজন দিনমজুর হয়েও স্থানীয় মানুষের নানা সমস্যাকে তুলে ধরে তৈরি করা তার একাধিক ভিডিও ব্যাপক সাড়া ফেলে। অল্প সময়ের মধ্যেই তার পেজের ফলোয়ার সংখ্যা এক মিলিয়নের ঘর ছাড়িয়ে যায়।

ভাইরাল হওয়ার পর থেকে তাইজুলের বাড়ি যেন এক অস্থায়ী স্টুডিওতে পরিণত হয়েছে। বিভিন্ন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের কনটেন্ট নির্মাতা, এমনকি কিছু স্বঘোষিত সাংবাদিক প্রতিদিন বাড়িটিতে ভিড় করছেন। কেউ কেউ টাকা দিয়ে নিজেদের মতো করে ভিডিও বানাচ্ছেন, কেউ আবার নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। কিন্তু ভিড়ের মধ্যে হারিয়ে যাচ্ছে তাইজুলের স্বাভাবিক জীবনযাপন।

তবে হঠাৎ করে পেজটি অদৃশ্য হয়ে যাওয়ায় নেটিজেনদের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই এ ঘটনার জন্য অতিরিক্ত ট্রল ও অতি উৎসাহী কনটেন্ট নির্মাতাদের দায়ী করছেন।

এ বিষয়ে তাইজুল ইসলাম তাজুর সঙ্গে মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি সদস্য কবিরুল ইসলাম বলেন, ‘অল্প সময়ে পেজটিতে বিপুল ফলোয়ার ও ভিউ বাড়ায় মেটা কর্তৃপক্ষ যাচাই-বাছাইয়ের অংশ হিসেবে সাময়িকভাবে পেজটি অদৃশ্য করে থাকতে পারে। আশা করছি, অল্প সময়ের মধ্যেই পেজটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভবনে প্রধানমন্ত্রী-ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত

কুড়িগ্রামের ভাইরাল ‘তাজু ভাই ২.০’ পেজ উধাও, হতাশ ভক্তরা

আপডেট সময় ১০:২৯:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬