ময়মনসিংহ , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন গৌরীপুরে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত এনসিপির ৮৭ নেতাকর্মীর গণপদত্যাগ রাঙামাটির জুরাছড়িতে কুড়িগ্রামে সরকারি ওষুধ পাচারের সময় হাসপাতালের স্টোরকিপার আটক ত্রিশাল বালিপাড়া ইউনিয়নের বৈন্নার পাড়ে সরকারি বিধি না মেনে অবৈধ ভাবে চালাচ্ছে সামাল ব্রিক্স নামে দুটি ইট ভাটা, নেই কোনো অনুমোদন হিনা খান ইফতার পার্টিতে চরম বিড়ম্বনায় মাদক সেবনে বাধা রাজধানীর শান্তিবাগে, যুবককে কুপিয়ে হত্যা প্রধানমন্ত্রী আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন , পাবেন ৩৭৫৬৭ জন ইরানকে ‘সর্বোচ্চ পরাজয়ের’ সৌদি সতর্কবার্তা দিলো ফোনে পুতিনের সঙ্গে এক ঘণ্টা কথা : ট্রাম্প
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

কুড়িগ্রামে সরকারি ওষুধ পাচারের সময় হাসপাতালের স্টোরকিপার আটক

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৩:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সরকারি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাচারের সময় হাসপাতালের স্টোরকিপার ফারুক আহমেদ (৪৩)কে আটক করেছে পুলিশ।

গত সোমবার (৯ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার কলেজপাড়া মাস্টার কলোনিপাড়া এলাকার একটি কুরিয়ার সার্ভিসের বুকিং অফিস থেকে তাকে আটক করা হয়।

গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ওই কুরিয়ার অফিস থেকে ফারুক আহমেদকে আটক করে এবং তার কাছে থাকা সরকারি ওষুধ ও সরঞ্জাম জব্দ করে।

কুরিয়ার সার্ভিসের স্থানীয় অপারেশন অপারেটর আরিফুল ইসলাম খান জানান, ফারুক আহমেদ কিছু পণ্য ঢাকায় পাঠানোর জন্য নিয়ে আসেন। প্যাকেট খুলে দেখা যায়, সেখানে সরকারি বিনামূল্যের ওষুধ ও ওজন পরিমাপক যন্ত্র রয়েছে। বিষয়টি জানার পর পুলিশকে খবর দেওয়া হয়।

রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সামাদ বলেন, জব্দ করা ওষুধ ও ওজন মাপার যন্ত্রগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বলেন, কুরিয়ার সার্ভিসের বুকিং অফিস থেকে ওষুধসহ স্টোরকিপারকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন

কুড়িগ্রামে সরকারি ওষুধ পাচারের সময় হাসপাতালের স্টোরকিপার আটক

আপডেট সময় ১০:২৩:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬