ময়মনসিংহ , শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা করল ঢাকার নির্দিষ্ট কিছু শিক্ষাপ্রতিষ্ঠান শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই বলেছেন সিইসি পহেলা বৈশাখে কৃষকদের নতুন উপহার: ১০ জেলায় ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বেরোবির দুই শিক্ষক ও শাখা ছাত্রলীগ সভাপতির ১০ বছরের কারাদণ্ড সংসদে হাসনাত: মানবাধিকার কমিশন আইন দিয়ে বিরোধী দল দমনের অভিযোগ সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাস রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৫০ শিশুর মৃত্যু রাজনৈতিক আক্রমণ’ নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন থালাপতি বিজয় কর্ম হারিয়ে দেশে আসা প্রবাসীদের নতুন কর্মসংস্থানের চেষ্টা করছি জানিয়েছেন শামা ওবায়েদ শিশু বলাৎকারের অভিযোগ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

কেনাকাটায় ৪ কোটি টাকার অনিয়ম,পশ্চিমাঞ্চল রেল ভবনে দুদকের অভিযান

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৪:২৭ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

রেললাইনের পাথরসহ বিভিন্ন সরঞ্জাম কেনাকাটায় সরকারের প্রায় চার কোটি টাকার অনিয়মের অভিযোগে পশ্চিমাঞ্চল রেলভবনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অতিরিক্ত ব্যয় দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের ঘটনায় আজ বুধবার (৮ অক্টোবর) দুপুর ১টার দিকে রাজশাহীর রেল ভবনে এ অভিযান চালানো হয়।

দুদক জানায়, ২০২১-২০২২ অর্থ বছরে, রেলের পূর্ব, পশ্চিমাঞ্চল ও কেন্দ্রীয় সদর দফতরে বিপুল ব্যয়ে রেললাইনের পাথর, ট্রেন মেরামত সরঞ্জাম, পরিষ্কার-পরিচ্ছন্নতা সরঞ্জাম, প্রিন্টার, ওয়াকিটকির ব্যাটারি, টিভি, কাপড়, ফ্লোর ম্যাট, কাগজের মতো বিভিন্ন পণ্য কেনা হয়। এসব মালামাল কেনার ঘটনায় পরে অডিট হয়।

নিরীক্ষা দল তাদের প্রতিবেদনে জানায়, প্রকৃত বাজার দরের চেয়েও রেল বিভাগ ৩ কোটি ৯২ লাখ ২৯ হাজার টাকা বেশি খরচ করে মালামাল কিনেছে।

দুদকের রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন জানান, ২০২১ সালের সেই অডিট আপত্তি এখন পর্যন্ত রেল বিভাগ নিষ্পত্তি করতে পারেনি। সে কারণে এই কেনাকাটার দুর্নীতি নিয়ে দুদক তদন্ত শুরু করেছে। বুধবার রেলভবন থেকে সমস্ত তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে। যদি অনিয়ম পাওয়া যায়, তাহলে নিয়মিত মামলার জন্য সুপারিশ কেন্দ্রে পাঠানো হবে।

এদিন পশ্চিমাঞ্চল রেল ভবনে রেলের মহাব্যবস্থাপকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন না। ফলে এ নিয়ে রেল বিভাগ কোনো মন্তব্য করেননি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা করল ঢাকার নির্দিষ্ট কিছু শিক্ষাপ্রতিষ্ঠান

কেনাকাটায় ৪ কোটি টাকার অনিয়ম,পশ্চিমাঞ্চল রেল ভবনে দুদকের অভিযান

আপডেট সময় ০২:৫৪:২৭ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫