ময়মনসিংহ , মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেত্রকোনায় আসন ছেড়ে না উঠেই ‘কাঠের ক্রেন’ দিয়ে চা-বিস্কুট পরিবেশন করেন হাতেম আলী খালিশপুরে দুর্গাপূজা উপলক্ষে শতাধিক মানুষের মাঝে বস্ত্র বিতরণ চাঁপাইনবাবগঞ্জে সদর থানার অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার পূর্বধলায় স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতির উদ্যোগে ৩৮ প্রতিযোগীকে সম্মাননা স্মারক প্রদান বীরগঞ্জে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত: উপস্থিত ছিলেন সংসদ সদস্য মঞ্জু কালিগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার জেলা প্রশাসক নেত্রকোণায় পূজামণ্ডপ পরিদর্শনে বিভাগীয় কমিশনার, শান্তিপূর্ণ দুর্গোৎসব উদ্‌যাপনের আহ্বান দুর্গাপূজার মণ্ডপে ডিএনসির মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পূর্বধলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার, সম্প্রীতি রক্ষায় নির্দেশনা ধামইরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

কোনো অনিয়ম হলে পুরো কেন্দ্রের ভোট বাতিল বললেন সিইসি

কোনো কেন্দ্রে অনিয়ম হলে পুরো কেন্দ্রের ভোট বাতিল করা হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। 

তিনি বলেন, যারা ব্যালট বাক্স দখল করার স্বপ্নে বিভোর, তাদের স্বপ্নভঙ্গ হবে। যারা অস্ত্রবাজি করে ভোটে জিততে চাইবেন তাদের জন্য দুঃসংবাদ। ভোটকেন্দ্র দখলের ইতিহাস ভুলে যান। ভোটের বাক্স দখলের নিয়ত থেকে থাকলে আপনারা দয়া করে সরে আসুন। আমরা কঠোর অবস্থানে থাকব। তারা ঘুঘু দেখেছে ঘুঘুর ফাঁদ দেখেনি। তারা এবার ফাঁদ দেখবে।

সিইসি বলেন, দেশের ক্রান্তি লগ্নে আমি প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব নিয়েছি। এই নির্বাচনের ওপর নির্ভর করছে দেশ কোন দিকে আগাবে। দেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে। আমরা গণতন্ত্রের পথে হাঁটব নাকি, অন্য পথে হাঁটব। এটা নির্ধারিত হবে এই নির্বাচন থেকে। নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশ-জাতি, ইতিহাস আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা নির্বাচন কমিশনে কোনো রাজনৈতিক বক্তব্য দ্বারা গাইডেড না। আমরা কোনো রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আমাদের কাজ হচ্ছে সরকার যখন চাচ্ছে নির্বাচনটা অর্গানাইজ করা, সেটা করে দেওয়া। আমরা এর মধ্যে থাকব। কোনো রাজনৈতিক বিতর্কে আমরা যেতে চাই না।

কোন পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এ বিতর্ক নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আনুপাতিক পদ্ধতি বা পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই। সংবিধানের বাইরে আমরা যেতে পারি না। এটা নিয়ে তর্ক-বিতর্ক চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। আমি এর মধ্যে ঢুকতে চাই না। যদি আইন পরিবর্তন হয় তাহলে হবে। স্ট্রাইকিং ফোর্স নয়, সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যদের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য আমরা কাজ করছি। সেনাবাহিনী যাতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত হয় সেই ব্যবস্থা আমরা নিয়েছি।

বর্তমান সরকার চাপ দিলে পদত্যাগ করবেন জানিয়ে তিনি বলেন, সরকার নির্বাচন নিয়ে আমাকে এখন পর্যন্ত কোনো চাপ দেয়নি, আমাকে চাপ দিলে আমি পদত্যাগ করব, চেয়ারে থাকব না। আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, লীগের এই মুহূর্তে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নেই। তাদের বিচার চলছে। বিচার চলাকালীন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। দেখা যাক বিচারে কি হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় আসন ছেড়ে না উঠেই ‘কাঠের ক্রেন’ দিয়ে চা-বিস্কুট পরিবেশন করেন হাতেম আলী

কোনো অনিয়ম হলে পুরো কেন্দ্রের ভোট বাতিল বললেন সিইসি

আপডেট সময় ০২:৪৭:১৭ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫