স্বর্ণ পাচার করতে গিয়ে আটটি বারসহ খুলনা মহানগরীর সাচিবুনিয়া এলাকা থেকে আব্দুল আওয়াল (৩৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি পেটের মধ্যে স্বর্ণ নিয়ে ঢাকা থেকে খুলনা হয়ে সাতক্ষীরা সীমান্তে যাচ্ছিলেন।বুধবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে ওই এলাকা থেকে তাকে আটক করা হয়। আব্দুল আওয়াল কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ভদরপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে স্বর্ণের একটি চালান ঢাকা থেকে খুলনা হয়ে সাতক্ষীরা সীমান্তে যাবে। এমন সংবাদের ভিত্তিতে তারা লবণচরার সাচিবুনিয়া মোড় এলাকার সেফা মেডিকেলের সামনে চেকপোস্ট বসায় পুলিশ। ঢাকা থেকে সাতক্ষীরাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে আবদুল আউয়ালকে আটক করা হয়। কিন্তু থানায় নিয়ে তার শরীর তল্লাশি করে কিছু পাওয়া যায়নি। পরে নগরীর একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে এক্সরে করালে পেটের মধ্যে স্বর্ণের বার দেখা যায়। থানায় নেওয়ার পর তিনি বিশেষ কায়দায় পরপর আটটি স্বর্ণের বার বের করে দেন পুলিশকে।
ময়মনসিংহ
,
শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য
পূর্বধলায় কৃষি প্রণোদনা তালিকায় অনিয়মের অভিযোগে ঘাগড়া চৌরাস্তায় সংবাদ সম্মেলন
লোহালিয়া নদীর ওপর ৯ম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের চুক্তি
রামিসা হত্যা মামলা: বিচার চেয়ে রোববার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল
আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো
হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি
গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ, ৫
ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.
খুলনায় এক্সরে করে পেটের মধ্যে পাওয়া গেল ৮টি স্বর্ণের বার
-
স্টাফ রিপোর্টার - আপডেট সময় ১০:৫৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
- ১৪৪ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ

























