ময়মনসিংহ , সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের আশাবাদ তারেক রহমানের পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদার সমুদ্রসীমা সঠিকভাবে বুঝে পেলেও বিগত সময়ে খনিজসম্পদ আহরণ হয়নি জানিয়েছেন নৌমন্ত্রী বিএনপি অফিসে হামলা ও ভাঙচুর: নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বর্ণাঢ্য আয়োজনে জাহাঙ্গীর স্যারকে বিদায় জানাল জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ​নেত্রকোণার পূর্বধলায় একটি টেলিকম দোকানে সংঘটিত চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে মালয়েশিয়ার সঙ্গে আইটি ও শ্রমবাজারে নতুন সম্ভাবনার দুয়ার খুলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে একমত বাংলাদেশ ও মালয়েশিয়া চলতি জুন মাসের প্রথম ২০ দিনে ১৯৫ কোটি ডলার পাঠালেন প্রবাসীরা শান্তি চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা: ‘আসল পরীক্ষা’ নিয়ে সতর্ক ইরান
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

গরু ব্যবসায়ীদের ৭৮ লাখ টাকা ছিনতাই গুলি ছুঁড়ে ভয় দেখিয়ে 

  • অনলাইন ডেস্ক  
  • আপডেট সময় ১২:০৮:০১ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

গরু ব্যবসায়ীদের ৭৮ লাখ টাকা ছিনতাই গুলি ছুঁড়ে ভয় দেখিয়ে

টাঙ্গাইলের মির্জাপুরে দুর্বৃত্তরা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে কয়েকজন গরু ব্যবসায়ীর কাছ থেকে ৭৮ লাখ টাকা ছিনতাই করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।শনিবার (২২ মার্চ ) সন্ধ্যায় উপজেলার বাঁশতৈল ইউনিয়নের নয়াপাড়া এলাকায় গোড়াই-সখীপুর সড়কে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী গরু ব্যবসায়ীরা হলেন, রাজশাহী জেলার বিন্দারামপুর গ্রামের মোকসেদ আলীর ছেলে পিয়ারোল, একই এলাকার লিটন মিয়া, মনিরুল ও জেবেল মিয়া।

জানা যায়, উপজেলার কাইতলা গরুর হাটে ভুক্তভোগী ব্যবসায়ীরা গরু বিক্রি করে সন্ধ্যায় প্রাইভেটকারে বাড়ি ফিরছিলেন। পথে নয়াপাড়া এলাকায় ৮ থেকে ১০টি মোটরসাইকেল ও একটি হাইয়েস ব্যবসায়ীদের প্রাইভেটকারটি গতিরোধ করে এলোপাতাড়ি ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে ছিনতাইকারীরা প্রাইভেটকারের গ্লাস ভেঙে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীদের সঙ্গে থাকা ৭৮ লাখ টাকা ভর্তি দুটি ব্যাগ ছিনিয়ে নেয়। ছিনতাইকারীরা আজগানা ইউনিয়নের খাটিয়ারহাট সড়ক দিয়ে পালিয়ে যায়।

গরু ব্যবসায়ী পিয়ারোল জানান, ছিনতাইকারীরা গুলি ছুড়লে আমরা ভয় পেয়ে যাই। পরে অস্ত্র ঠেকিয়ে আমাদের ৭৮ লাখ টাকা ভর্তি দুটি ব্যাগ নিয়ে তারা পালিয়ে যায়।

এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের একাধিক টিম কাজ করছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের আশাবাদ তারেক রহমানের

গরু ব্যবসায়ীদের ৭৮ লাখ টাকা ছিনতাই গুলি ছুঁড়ে ভয় দেখিয়ে 

আপডেট সময় ১২:০৮:০১ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫