ময়মনসিংহ , সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের আশাবাদ তারেক রহমানের পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদার সমুদ্রসীমা সঠিকভাবে বুঝে পেলেও বিগত সময়ে খনিজসম্পদ আহরণ হয়নি জানিয়েছেন নৌমন্ত্রী বিএনপি অফিসে হামলা ও ভাঙচুর: নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বর্ণাঢ্য আয়োজনে জাহাঙ্গীর স্যারকে বিদায় জানাল জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ​নেত্রকোণার পূর্বধলায় একটি টেলিকম দোকানে সংঘটিত চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে মালয়েশিয়ার সঙ্গে আইটি ও শ্রমবাজারে নতুন সম্ভাবনার দুয়ার খুলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে একমত বাংলাদেশ ও মালয়েশিয়া চলতি জুন মাসের প্রথম ২০ দিনে ১৯৫ কোটি ডলার পাঠালেন প্রবাসীরা শান্তি চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা: ‘আসল পরীক্ষা’ নিয়ে সতর্ক ইরান
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

গাজা উপত্যকায় সর্বশেষ ক্যানসার হাসপাতাল গুড়িয়ে দিল ইসরায়েল

অবরুদ্ধ গাজা উপত্যকায় সর্বশেষ চালু ক্যানসার হাসপাতালটিও গুড়িয়ে দিয়েছে ইসরায়েল। শনিবার (২২মার্চ ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ‘তার্কিস-প্যালেস্টিনিয়ান ফ্রেন্ডশিপ হাসপাতাল’ নেতজারিম করিডরের সালাহ আল দীন স্ট্রিটের কাছে অবস্থিত। হাসপাতালটিতে প্রতি বছর ১০ হাজার রোগীকে ক্যান্সারের চিকিৎসা দেওয়া হয়।

এর আগে, হাসপাতালটি ইসরায়েলি বাহিনীর কমান্ড সেন্টার হিসেবে ব্যবহৃত হতো। ২০১৭ সালে তুরস্ক ৩৪ মিলিয়ন ডলার অনুদান দিয়ে হাসপাতালটি পুনর্নির্মাণ করে। ইসরায়েল নেতজারিম করিডর সম্প্রসারণের ঘোষণা দিয়েছে। এরপরই হাসপাতালটি ধ্বংস করে দেওয়া হলো।

দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হাসপাতালটি ধ্বংস করার বিষয়টি নিশ্চিত করেছে। তারা দাবি করেছে, হাসপাতালটি হামাস কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করছিল। আইডিএফ দাবি করেছে, হামলার সময় হাসপাতালটিতে হামাসের কয়েকজন সদস্য ছিল যাদের হত্যা করা হয়েছে। এ ছাড়া হাসপাতালটি সক্রিয় ছিল না বলেও দাবি করেছে তারা।

এ ঘটনায় নিন্দা জানিয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, তুর্কি-ফিলিস্তিনি মৈত্রী হাসপাতালটি ধ্বংস করায় তীব্র নিন্দা জানাচ্ছে আঙ্কারা। তারা বলছে, গাজার হাসপাতালে হামলার মাধ্যমে ইসরায়েলের হিংস্র নীতি প্রকাশ পায়। গাজাকে বসবাসের অনুপযোগী করতে এবং জোরপূর্বক এর বাসিন্দাদের সরিয়ে দেওয়ার জন্যই এমন হামলা চালানো হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের আশাবাদ তারেক রহমানের

গাজা উপত্যকায় সর্বশেষ ক্যানসার হাসপাতাল গুড়িয়ে দিল ইসরায়েল

আপডেট সময় ০২:১২:০৯ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫