ময়মনসিংহ , মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেয়ার বাজারে বড় জালিয়াতি: সাকিব আল হাসানসহ ১৫ জনের নথি জব্দ করেছে দুদক জামায়াত আমীর শফিকুর রহমানের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের জিহাদ জা‌নিয়ে‌ছেন কর্মসংস্থান মন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সাথে নিউজিল্যান্ডের হাইকমিশনারের বৈঠক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরলেন জুলাই গ্রাফিতি অপসারণের নির্দেশ সিটি করপোরেশন দেয়নি জানিয়েছেন চসিক মেয়র পশ্চিমবঙ্গে বুলডোজার রাজনীতি চলবে না বললেন মমতা চুয়াডাঙ্গায় পুলিশের চাকরি পেলেন ১২০ টাকায়, ২১ তরুণ-তরুণী লাঞ্চ বিরতিতেই বাংলাদেশের লিড আড়াইশ ছুঁই ছুঁই, কাঁপছে প্রতিপক্ষ! সেন্টমার্টিনে ১৬ লাখ টাকার সিমেন্ট জব্দ, আটক ৩৩
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ,নিহত ৩

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১১:০২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

ট্রাক চাপায় সিএনজিচালিত অটোরিকশার নারী যাত্রীসহ তিনজন নিহত হয়েছেন গাজীপুরের কালিয়াকৈরে । তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

আজ শনিবার (১৫ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার চাপাইর ইউনিয়নের নামা শুলাই এলাকায় এ ঘটনা ঘটে।

কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, শনিবার সকালে উপজেলার চাপাইর ইউনিয়নের নামা শুলাই এলাকায় ফুলবাড়িয়াগামী একটি ট্রাকে সঙ্গে গাজীপুরগামী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে এক নারী ও দুইজন পুরুষ মারা যান।

নিহতরা সবাই অটোরিকশার যাত্রী বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।

তিনি  বলেন, তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেয়ার বাজারে বড় জালিয়াতি: সাকিব আল হাসানসহ ১৫ জনের নথি জব্দ করেছে দুদক

গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ,নিহত ৩

আপডেট সময় ১১:০২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫