ময়মনসিংহ , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য পূর্বধলায় কৃষি প্রণোদনা তালিকায় অনিয়মের অভিযোগে ঘাগড়া চৌরাস্তায় সংবাদ সম্মেলন ​লোহালিয়া নদীর ওপর ৯ম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের চুক্তি রামিসা হত্যা মামলা: বিচার চেয়ে রোববার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল ​আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো ​হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ, ৫ ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ বকেয়া বেতনের দাবিতে

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৩:১৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে

তিন মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুর নগরের একটি পোশাক কারখানার শ্রমিকেরা আন্দোলনে নেমেছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাঁরা বিক্ষোভ শুরু করেন এবং মালিকের বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে ওই মহাসড়কে উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, গাজীপুর নগরের মোগরখাল এলাকার টিএনজেড অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে অনেক দিন ধরেই বিক্ষোভ করে আসছিলেন। আন্দোলনে মুখে কারখানাটি বন্ধ রাখা হয়। কিছুদিন আগে বেতন পরিশোধ করার আশ্বাস দিয়ে কারখানা পুনরায় খুলে দেওয়া হয়। চলতি মাসের তিন সপ্তাহ পার হলেও শ্রমিকদের বকেয়া বেতন দেওয়া হয়নি। শ্রমিকেরা আজ আবার আন্দোলনে নেমেছেন।

কারখানার শ্রমিক ফজলুল হক বলেন, চলতি মাসে তাঁদের বকেয়া বেতন পরিশোধ করার কথা ছিল। কিন্তু মাসের ২৪ তারিখ হয়ে গেলেও তিন মাসের বকেয়া বেতন পরিশোধ করা হয়নি। বেতনের দাবিতেই আজ সকাল থেকেই তাঁরা বিক্ষোভ শুরু করেছেন। বেতন না দেওয়া হলে এই আন্দোলন চলবে।

গাজীপুর শিল্পাঞ্চলের শ্রমিকেরা ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন। ঘটনাস্থলে শিল্প পুলিশ রয়েছে। তারা শ্রমিকদের বুঝিয়ে সরানোর চেষ্টা করছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ বকেয়া বেতনের দাবিতে

আপডেট সময় ০৩:১৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪