ময়মনসিংহ , রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রতিশ্রুতিশীল ভবিষ্যতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ-ভারত: প্রণয় কুমার ভার্মা আমরা দুর্নীতিমুক্ত একটি সমাজ বিনির্মাণ করতে চাই বলেছেন মৎস্য প্রতিমন্ত্রী নরসিংদীর ওই কিশোরীকে হত্যা করে সৎপিতা , নূরা নয় গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা ও রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি ঘোষণা সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী পূর্বধলায় স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতির নানামুখী সামাজিক কার্যক্রম শক্তিশালী প্লেয়ারদের সঙ্গে সমঝোতা করলে খুব আরামে থাকা যেতো বললেন আসিফ মাহমুদ নওগাঁর খাবারের প্রলোভন দেখিয়ে ছয় বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার কথিত বিএনপি নেতা পাগলা মসজিদের গরু নিলামে কিনে এক বছরেও টাকা দেননি সিদ্দিকবাজারে বিস্ফোরণ:২৬ প্রাণহানি তিনজনের অবহেলায় , শুরু হতে যাচ্ছে বিচার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ঘন কুয়াশায় নাটোরে ৬ ট্রাকে সংঘর্ষ, নিহত ১ আহত ৭

  • নাটোর প্রতিনিধি
  • আপডেট সময় ১২:১৪:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
  • ১১১ বার পড়া হয়েছে

ঘন কুয়াশায় থাকায় নাটোর-বগুড়া মহাসড়কে ৬টি ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হুসাইন (৩৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এসময় অন্তত ৭ জন আহত হয়েছেন।

আজ সোমবার সকাল ৭টার দিকে ডালসড়ক এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে।নিহত হুসাইন ঝিনাইদহ জেলার কালীগঞ্জের সিদ্দিকের ছেলে।দুর্ঘটনার পর সড়কের দুই পারে শত শত যানবাহন আটকা পড়লে যান চলাচল বন্ধ হয়ে যায়।

নাটোর সড়ক বিভাগ বলছে, সড়কের ওপর দুর্ঘটনাকবলিত ট্রাকগুলোকে যান চলাচল স্বাভাবিক করতে বনপাড়া থেকে রেকার আনা হচ্ছে। রেকার পৌঁছালে ট্রাক সড়িয়ে দিলে যান চলাচল স্বভাবিক হবে।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শি সূত্রে জানা যায়, আজ সোমবার সকালে বালু বোঝাই একটি ডাম ট্রাক সিংড়ার দিকে যাওয়ার সময় ডালসড়ক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাকের সাথে ধাক্কা খায়। এসময় পাথর বোঝাই ট্রাকের পেছনে আসা আরও চারটি ট্রাক একে অপরের সাথে ধাক্কা লাগলে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়।

এসময় পাথর বোঝাই ট্রাকসহ দুর্ঘটনাকবলিত ট্রাকের ভেতর চালক ও হেলপাররা আটকা পড়েন।

খবর পেয়ে ফায়ার স্টেশন কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে নেয়ার পথে ট্রাকচালক হুসাইন মারা যান।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশের এসআই সাদ্দাম হোসেন  মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিশ্রুতিশীল ভবিষ্যতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ-ভারত: প্রণয় কুমার ভার্মা

ঘন কুয়াশায় নাটোরে ৬ ট্রাকে সংঘর্ষ, নিহত ১ আহত ৭

আপডেট সময় ১২:১৪:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪