ময়মনসিংহ , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা করল ঢাকার নির্দিষ্ট কিছু শিক্ষাপ্রতিষ্ঠান শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই বলেছেন সিইসি পহেলা বৈশাখে কৃষকদের নতুন উপহার: ১০ জেলায় ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বেরোবির দুই শিক্ষক ও শাখা ছাত্রলীগ সভাপতির ১০ বছরের কারাদণ্ড সংসদে হাসনাত: মানবাধিকার কমিশন আইন দিয়ে বিরোধী দল দমনের অভিযোগ সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাস রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৫০ শিশুর মৃত্যু রাজনৈতিক আক্রমণ’ নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন থালাপতি বিজয় কর্ম হারিয়ে দেশে আসা প্রবাসীদের নতুন কর্মসংস্থানের চেষ্টা করছি জানিয়েছেন শামা ওবায়েদ শিশু বলাৎকারের অভিযোগ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ঘরে বানানো বিশেষ এই পানীয় সর্দি-কাশি দূর করবে

ঠান্ডা পরিবেশ কিংবা মৌসুম বদলানোর সময় সর্দি-কাশি-মাথাব্যথা কম বেশি সবারই হয়ে থাকে। এ সময় বিচলিত না হয়ে বরং বেছে নিতে পারেন একটি বিশেষ পানীয়। এ পানীয় ম্যাজিকের মতো সারাতে পারে সর্দি-কাশি-মাথাব্যথার মতো সমস্যাগুলোকে।

বিশেষ এ পানীয় তৈরি করতে প্রয়োজন হবে ভেষজ কিছু উপাদান। আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী, এসব উপাদান শরীরে প্রতিরোধী ক্ষমতা গড়ে তুলতে পারে সর্দি, কাশি, মাথাব্যথার বিরুদ্ধে। আসুন জেনে নিই, কীভাবে তৈরি করতে হবে বিশেষ এই পানীয়টি।

প্রয়োজনীয় উপকরণ: বিশেষ এ পানীয় তৈরি করতে আপনার যেসব উপকরণ প্রয়োজন হবে তা হলো এলাচ ২টি, ছোট দারুচিনি ১টি, লবঙ্গ ২টি, গোল কালো মরিচ ২টি, গোল সাদা মরিচ ২টি, আদা ছোট ১ টুকরো, তেজপাতা ৪টি।

 যেভাবে তৈরি করবেন: প্রথমে একটি পাত্রে এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ পিষে নিন। আরেকটি পাত্রে আদা পিষে পেস্ট তৈরি করুন। এবার একটি পাত্রে পানীয় তৈরি করতে সব উপকরণ ও পানি দিয়ে চুলায় বসিয়ে দিন মাঝারি আচে। তেজপাতাগুলো ছিঁড়ে দিন। সব উপকরণের নির্যাস পানিতে মিশতে অপেক্ষা করুন ৫ থেকে ৭মিনিট। এ পর্যায়ে আপনি লক্ষ্য করবেন চায়ের লিকার ছাড়াই পানি হালকা লাল রং হয়ে গেছে। পানি হালকা লাল হতে শুরু করলে অপেক্ষা করুন মিনিট দুয়ের মতো।
উচ্চ তাপমাত্রায় ভেষজ উপাদানের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। তাই উচ্চ তাপমাত্রায় কখনও এই পানীয় তৈরি করবেন না। চিনি ছাড়াই এটি পান করার অভ্যাস করুন। না পারলে চিনির পরিবর্তে মধু ব্যবহার করতে পারেন।

এ বিশেষ পানীয় তৈরিতে সব মসলাই রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। পাশাপাশি এগুলো পরিপাকেও সাহায্য করে। এছাড়া মৌসুমি সর্দি, কাশি কিংবা মাথা ব্যথা প্রতিরোধেও ম্যাজিকের মতো কাজ করে বিশেষ এ পানীয়।
 
ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা করল ঢাকার নির্দিষ্ট কিছু শিক্ষাপ্রতিষ্ঠান

ঘরে বানানো বিশেষ এই পানীয় সর্দি-কাশি দূর করবে

আপডেট সময় ১১:০৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫