ময়মনসিংহ , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত প্রতিশ্রুতি দিয়েছিলাম, কথা রেখেছি বলেছেন মির্জা ফখরুল পাবনা জেলার ফরিদপুরে মরে যাচ্ছে বড়াল নদী, খনন না হলে হারিয়ে যেতে পারে ঐতিহ্য ও জীবিকা প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন গৌরীপুরে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত এনসিপির ৮৭ নেতাকর্মীর গণপদত্যাগ রাঙামাটির জুরাছড়িতে কুড়িগ্রামে সরকারি ওষুধ পাচারের সময় হাসপাতালের স্টোরকিপার আটক ত্রিশাল বালিপাড়া ইউনিয়নের বৈন্নার পাড়ে সরকারি বিধি না মেনে অবৈধ ভাবে চালাচ্ছে সামাল ব্রিক্স নামে দুটি ইট ভাটা, নেই কোনো অনুমোদন হিনা খান ইফতার পার্টিতে চরম বিড়ম্বনায় মাদক সেবনে বাধা রাজধানীর শান্তিবাগে, যুবককে কুপিয়ে হত্যা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেওয়ার এখতিয়ার অস্থায়ী অনির্বাচিত সরকারের নেই বললেন সালাহউদ্দিন

চট্টগ্রাম বন্দর বা রাখাইন করিডর বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেবলমাত্র একটি জনগণের নির্বাচনে নির্বাচিত রাজনৈতিক সরকারের মাধ্যমেই নেওয়া যেতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

গত সোমবার (৯ জুন) সন্ধ্যায় কক্সবাজার জেলা বিএনপির কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাহউদ্দিন আহমদ একথা বলেন। সালাহউদ্দিন আহমদ স্পষ্ট ভাষায় বলেন, ‘জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গঠিত একটি রাজনৈতিক সরকারই এ ধরনের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে। কোনো অস্থায়ী ও অনির্বাচিত সরকারের সেই এখতিয়ার নেই।

সালাহউদ্দিন আহমদ জানান, বিএনপি চায়, দেশের অধিকাংশ রাজনৈতিক দলের সম্মিলিত মতামতের ভিত্তিতে নির্বাচন ডিসেম্বরের আগেই অনুষ্ঠিত হোক।

এদিন বিকেলে পেকুয়া উপজেলা বিএনপির কার্যালয় উদ্বোধন শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন সালাহউদ্দিন আহমদ। পরে তিনি ২০২৪ সালের জুলাই মাসে গণঅভ্যুত্থানে নিহত ছাত্রদল নেতা ওয়াসিমের কবর জিয়ারত করেন এবং ওয়াসিমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিএনপি বিশ্বাস করে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। অস্থায়ী প্রশাসন জাতীয় সম্পদ নিয়ে বড় সিদ্ধান্ত নিলে তা জনগণের প্রতি অবিচার হবে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেওয়ার এখতিয়ার অস্থায়ী অনির্বাচিত সরকারের নেই বললেন সালাহউদ্দিন

আপডেট সময় ১১:০৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫