ময়মনসিংহ , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাকায় পৌঁছেছে আমিরাতে নিহত আহমেদ আলীর লাশ জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা বেইলি ব্রিজ পার হচ্ছে মানুষ গৌরীপুরে নারী নির্যাতন বন্ধে ‘জিরো টলারেন্স’ থাকতে হবে । দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস উপলক্ষে বিপ্লবী নারী মুক্তি ময়মনসিংহে পথসভা মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ময়মনসিংহে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নালিতাবাড়ীতে টিসিবি’র পন‍্য বিতরণে অনিয়ম-দুর্নীতি ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি ঈদে টানা ১০ দিন বন্ধ থাকবে বিএনপির এমপি কারামুক্ত আওয়ামী লীগ নেতাকে জেলগেটে ফুল দিয়ে বরণ করলেন সারাদেশে প্রতীকী ব্ল্যাকআউটের সিদ্ধান্ত সরকারের ২৫শে মার্চ মার্কিন কূটনীতিকদের নির্দেশ সৌদি আরব ছাড়তে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

চ্যালেঞ্জ আছে, বিএনপি ভারতের সাথে নতুন ধারার সম্পর্ক তৈরি করতে চায়

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

নানামাত্রিক চ্যালেঞ্জ থাকলেও ভারতের সাথে নতুন ধারার সম্পর্ক তৈরি করতে চায় বিএনপি। ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা সাক্ষাৎ করতে গেলে তারেক রহমান এ কথা বলেন।

গত শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে প্রণয় ভার্মার বৈঠক হয়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

এছাড়া, ঢাকায় নিযুক্ত তুরস্ক ও মিশরের রাষ্ট্রদূতও তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বৈঠক শেষে হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তনে আন্তর্জাতিক মহলের আগ্রহ বেড়েছে। সেই প্রেক্ষিতে ভারতের হাইকমিশনার, তুরস্ক ও মিশরের রাষ্ট্রদূতরা মতবিনিময় করেছেন। বিএনপি সরকার গঠন করতে পারলে কীভাবে দেশ পরিচালনা করা হবে, কূটনৈতিক সম্পর্ক কীভাবে এগিয়ে যাবে, সেসব নিয়ে আলোচনা হয়েছে কূটনীতিকদের সাথে।

হুমায়ুন কবির আরও জানালেন, কূটনৈতিকদের সাথে ধারাবাহিকভাবে বৈঠক হবে। আরও অনেকের আগ্রহ আছে সৌজন্য সাক্ষাতের। সেগুলো পর্যায়ক্রমে আয়োজন করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকায় পৌঁছেছে আমিরাতে নিহত আহমেদ আলীর লাশ

চ্যালেঞ্জ আছে, বিএনপি ভারতের সাথে নতুন ধারার সম্পর্ক তৈরি করতে চায়

আপডেট সময় ০৯:৩৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬