ময়মনসিংহ , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাকায় পৌঁছেছে আমিরাতে নিহত আহমেদ আলীর লাশ জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা বেইলি ব্রিজ পার হচ্ছে মানুষ গৌরীপুরে নারী নির্যাতন বন্ধে ‘জিরো টলারেন্স’ থাকতে হবে । দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস উপলক্ষে বিপ্লবী নারী মুক্তি ময়মনসিংহে পথসভা মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ময়মনসিংহে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নালিতাবাড়ীতে টিসিবি’র পন‍্য বিতরণে অনিয়ম-দুর্নীতি ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি ঈদে টানা ১০ দিন বন্ধ থাকবে বিএনপির এমপি কারামুক্ত আওয়ামী লীগ নেতাকে জেলগেটে ফুল দিয়ে বরণ করলেন সারাদেশে প্রতীকী ব্ল্যাকআউটের সিদ্ধান্ত সরকারের ২৫শে মার্চ মার্কিন কূটনীতিকদের নির্দেশ সৌদি আরব ছাড়তে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ছায়ানট সাংস্কৃতিক আয়োজনে ফিরল

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৬:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

‘শুদ্ধসংগীত উৎসব’ আয়োজনের এর মধ্য দিয়ে দীর্ঘ বিরতি শেষে আবারও সাংস্কৃতিক অনুষ্ঠানে ফিরেছে ছায়ানট। এটি উৎসর্গ করা হয়েছে কালজয়ী সংগীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দিন খাঁকে।  

শুক্রবার (৯ জানুয়ারি) থেকে রাজধানীর ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি-ভবনে শুরু হয়েছে দুই দিনব্যাপী এ অনুষ্ঠান।

জাতীয় সংগীত দিয়ে শুরু হয় প্রথম দিনের আয়োজন। উদ্বোধনী দিনে শুক্রবার বিকাল সাড়ে ৩টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলে প্রথম অধিবেশন।

আজ শনিবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দ্বিতীয় অধিবেশন এবং দুপুর ২টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত সমাপনী অধিবেশনের মধ্য দিয়ে উৎসবের পর্দা নামবে।

উৎসবের উদ্বোধনী ভাষণে ছায়ানট সভাপতি সারওয়ার আলী দেশের সাংস্কৃতিক পরিবেশ নির্বিঘ্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতার সুযোগে ছায়ানট ভবনে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। যদিও সচেতন মহলের দাবি, এই হামলার পেছনে হাদির সমর্থকদের কোনো সংশ্লিষ্টতা ছিল না; বরং বিশৃঙ্খলাকারীরা নিজেদের স্বার্থ হাসিলে পরিস্থিতির সুযোগ নিয়েছিল।

ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর নিরাপত্তার স্বার্থে ছায়ানটের পাঠদানসহ সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর গত ১ জানুয়ারি থেকে দাপ্তরিক কাজ এবং ৩ জানুয়ারি থেকে শুরু হয় নিয়মিত শিক্ষা কার্যক্রম।

এবার এই সংগীত উৎসবের মাধ্যমেই মূলত বড় কোনো আয়োজনে ফিরল ঐতিহ্যবাহী এই সাংস্কৃতিক সংগঠনটি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকায় পৌঁছেছে আমিরাতে নিহত আহমেদ আলীর লাশ

ছায়ানট সাংস্কৃতিক আয়োজনে ফিরল

আপডেট সময় ১০:৫৬:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬