ময়মনসিংহ , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য পূর্বধলায় কৃষি প্রণোদনা তালিকায় অনিয়মের অভিযোগে ঘাগড়া চৌরাস্তায় সংবাদ সম্মেলন ​লোহালিয়া নদীর ওপর ৯ম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের চুক্তি রামিসা হত্যা মামলা: বিচার চেয়ে রোববার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল ​আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো ​হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ, ৫ ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জরিমানা ২৯ লাখ টাকা,দুই মাসে ৬০ হাজার কেজি পলিথিন জব্দ

গত দুই মাসে দেশের বিভিন্ন স্থানে পরিচালিত ২১৬টি মোবাইলকোর্ট অভিযানে ৪৩৮টি প্রতিষ্ঠানকে ২৮ লাখ ৭৩ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। একই সময়ে ৫৯ হাজার ৯৫৯ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

শুক্রবার (৪ জানুয়ারি) রাজধানীর হাতিরপুল ও পলাশী কাঁচাবাজারে পলিথিন ব্যবহার রোধে পরিচালিত মনিটরিং কার্যক্রম শেষে এ তথ্য জানান পরিবেশ মন্ত্রণালয়ের মনিটরিং কমিটির সভাপতি ও অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস। তিনি বলেন, ‘বর্তমানে মোবাইলকোর্টের সংখ্যা বাড়ানো হয়েছে এবং অবৈধ পলিথিন পাওয়া গেলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।‘

মনিটরিং কার্যক্রমে অংশ নেন পরিবেশ মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং সংশ্লিষ্ট বাজার কমিটির প্রতিনিধিরাও। তারা বাজারের দোকানগুলোতে পলিথিন ব্যাগের ব্যবহার পর্যবেক্ষণ করে এবং পাট ও কাপড়ের ব্যাগ ব্যবহারে উৎসাহিত করার জন্য প্রচারণা চালান।

এছাড়া, মোমপালিশ করা কাগজের ব্যাগেও মাছ-মাংস নেওয়া সম্ভব, যা পরিবেশের জন্য ক্ষতিকর নয়। পরিবেশ মন্ত্রণালয় গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছে, যাতে পলিথিন ব্যবহার বন্ধে সফলতা অর্জন করা যায়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য

জরিমানা ২৯ লাখ টাকা,দুই মাসে ৬০ হাজার কেজি পলিথিন জব্দ

আপডেট সময় ১০:৪৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫