ময়মনসিংহ , মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
আজ মধ্যরাত থেকে নির্বাচন ও গণভোট ঘিরে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ১৮ ঊর্ধ্ব সবাইকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে বলেছেন নাহিদ ইসলাম ইউপি সদস্যের স্বামীকে গুলি করে হত্যা, আহত ১ নরসিংদীতে সোনার দাঁড়িপাল্লা উপহার দিলেন সমর্থক শিশির মনিরকে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না জানিয়েছে ইসি জামায়াত আমির আজ ঢাকার একাধিক জায়গায় গণসংযোগ করবেন আজ তারেক রহমানের নির্বাচনী জনসভা রাজধানীর ৮ স্থানে ১১ ফেব্রুয়ারিও নির্বাচন ও গণভোট ঘিরে দূরপাল্লার বাস চলবে প্রধান উপদেষ্টা আজ উপদেষ্টা ও সচিবদের সঙ্গে বৈঠক করবেন ১১০টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে থাকবে বডি ওর্ন ক্যামেরা নেত্রকোনায়
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জাবি শিক্ষার্থীর আত্মহত্যা প্রেমিককে ভিডিও কলে রেখে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) তাকিয়া তাসনিম নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। রোববার (১৫ ডিসেম্বর) ভোর পৌনে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের তারামন বিবি হলে নিজ কক্ষে আত্মহত্যা করেন তিনি।

তাকিয়া বিশ্ববিদ্যালয়ের ৫৩তম ব্যাচের (২০২৩-২৪) ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী। তিনি তারামন বিবি হলের সপ্তম তলার ৭০০৫ নম্বর কক্ষে থাকতেন।

তাকিয়ার সহপাঠীদের বরাতে জানা গেছে, প্রেমিকের সঙ্গে মনোমালিন্যের জেরে তাকে ভিডিও কলে রেখেই এই মর্মান্তিক সিদ্ধান্ত নেন তাকিয়া। তৎক্ষণাৎ প্রেমিক সাব্বির মেয়েটির বান্ধবীদের ফোন করে বিষয়টি জানান।বান্ধবীরা গিয়ে তাকিয়ার কক্ষের দরজা বন্ধ দেখতে পান। ডাকাডাকি করে কোনো সাড়া পাওয়া যায়নি। এ সময় তারা দরজা ভাঙতেও চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। পরবর্তীতে দরজা ভাঙতে পারলেও তাকিয়াকে জীবিত উদ্ধার করা যায়নি; বরং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয় মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক হলে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকিয়াকে মৃত ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আজ মধ্যরাত থেকে নির্বাচন ও গণভোট ঘিরে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ

জাবি শিক্ষার্থীর আত্মহত্যা প্রেমিককে ভিডিও কলে রেখে

আপডেট সময় ১২:১২:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪