ময়মনসিংহ , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা করল ঢাকার নির্দিষ্ট কিছু শিক্ষাপ্রতিষ্ঠান শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই বলেছেন সিইসি পহেলা বৈশাখে কৃষকদের নতুন উপহার: ১০ জেলায় ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বেরোবির দুই শিক্ষক ও শাখা ছাত্রলীগ সভাপতির ১০ বছরের কারাদণ্ড সংসদে হাসনাত: মানবাধিকার কমিশন আইন দিয়ে বিরোধী দল দমনের অভিযোগ সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাস রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৫০ শিশুর মৃত্যু রাজনৈতিক আক্রমণ’ নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন থালাপতি বিজয় কর্ম হারিয়ে দেশে আসা প্রবাসীদের নতুন কর্মসংস্থানের চেষ্টা করছি জানিয়েছেন শামা ওবায়েদ শিশু বলাৎকারের অভিযোগ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ বরগুনায়

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৬:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

বরগুনার জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। বুধবার (১২ নভেম্বর) মধ্যরাতে সার্কিট হাউস মাঠের উত্তর–পূর্ব কোণে অবস্থিত স্মৃতিস্তম্ভটিতে আগুন নিক্ষেপের একটি ১১ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওচিত্রে দেখা যায়, এক ব্যক্তি হাতে থাকা দাহ্য বস্তুতে আগুন জ্বালিয়ে স্মৃতিস্তম্ভে নিক্ষেপ করেন এবং সঙ্গে থাকা অন্যজনের সঙ্গে দ্রুত সেখান থেকে সরে যান। এ সময় পেছন থেকে কারও কণ্ঠে “দে” ও “চল চল” বলতে শোনা যায়।

এ ঘটনার ১১ সেকেন্ড ওই ভিডিওটি ফেসবুকে পোস্ট করে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা লিখেছেন, বরগুনা সার্কিট হাউজের সামনে কথিত জুলাই স্তম্ভে আগুন।মুক্তিযুদ্বের চেতনা বিরোধী জুলাই স্মারক নামের নোংরা জিনিস বরগুনার পবিত্র মাটিতে থাকতে পারে না। থাকতে দেব না।

এ বিষয়ে বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, আমরা খবর শুনেছি। কিন্তু ঘটনাস্থলে এরকম কোনো নমুনা দেখছি না। এটা আমাদের না অন্য কোথাও ঘটেছে, তা ঠিক বলতে পারছি না। পুলিশ যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে তৎপর রয়েছে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা করল ঢাকার নির্দিষ্ট কিছু শিক্ষাপ্রতিষ্ঠান

জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ বরগুনায়

আপডেট সময় ০৯:৫৬:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫